#Quote

তোমাকে ভুলেছি স্বপ্নে, প্রেমে, অভ্যাসে, বেদনায়।এখন বুকের মাঝে বন্ধন মুক্তির মৃদু-হাওয়া,হাত তুলে অনায়াসে বিদায় দিয়েছি গত রাতে।সুখে আছি, সুখলতা, বেঁচে থেকে বেদনা সহিতে।

Facebook
Twitter
More Quotes by Nirmalendu Goon
বুকের কার্নিশে এসে মাঝে-মধ্যে বসো প্রিয়তমা, এখানে আনন্দ পাবে, পাবে খোলা হাওয়া। - নির্মলেন্দু গুণ
এখন যখন হঠাৎ তোমাকে ভাবি সত্য সে-ও স্বপ্ন মনে হয়; বুঝি প্রেম যত তীব্র, যত সত্য হোক, সময়ের চেয়ে সত্য নয়। - নির্মলেন্দু গুণ
প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী বাসনা ঢেউ, তোমাকে পাবে না পরান ভরিয়া আমি ছাড়া কেউ ।
তোমার জন্যে কখনো, কখনো মৃত্যুর ঝুঁকি নিতে সাধ হয়।
ভুলে যাব সব সময়-নিপাতে স্মরণে জাগিয়ে প্রেম, আঁধারে তখন জ্বলিবে তোমার চন্দনে মাখা হেম।
আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে, যতক্ষন জাগ্রত থাকো তুমি, ততক্ষণই আনন্দ আমার। ঠিক ততক্ষণই আনন্দ আমার।
ভালোবাসা, কী নাম তোমাকে দিবো? তুমি তো আমারই নাম, আমারই আঙুল ছোঁয়া আলিঙ্গনে বন্ধ সারাবেলা। - নির্মলেন্দু গুণ
তুমি চলে গেলে ভাবি, এলোমেলো হয়ে যাই । সাজিয়ে কবির মতো বোঝাতে পারি না, চলে গেলে কথা আসে, প্রেম আসে, বুদ্ধি আসে, হায়রে নিয়তি! - নির্মলেন্দু গুণ
আমি চলে যাব পার হয়ে নদী থামব না মোটে, দেখবে তোমার আকাশে তখন কত তারা ফোটে। - নির্মলেন্দু গুণ
ও আষাঢ়ের বেলি ও, ও শ্রাবণের বেলি ও। বাদলাদিনের মাদল গানে, উতলরাতে হাওয়ার টানে- ভালোবেসে আমার পানে পাপড়ি তোমার মেলিও।