More Quotes
মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই উক্তিই মায়ের ভালোবাসার গভীরতা ও তাৎপর্য তুলে ধরে। মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ, অমর এবং অসীম ভালোবাসা।
পৃথিবীর সেরা বাবা মানেই সেরা মানুষ বা আদর্শ মানুষ নয়। কারণ একজন চোরের সন্তানের কাছেও তার বাবা একজন পৃথিবীর সেরা বাবা। - রেদোয়ান মাসুদ
বাবা-মা এর মেনে নেওয়া উচিৎ, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার জন্য, তাদের সন্তানেরাও একদিন তাদের মতো বড় হয়
আপনার সন্তানকে উপদেশ দেয়ার সেরা উপায়টি আমি খুঁজে পেয়েছি। আর সেটা হচ্ছে, আপনার সন্তান কি চায় সেটা আগে খুঁজে বের করুন, তারপর ওকে সেই কাজ করার উপদেশ দিন৷ — হ্যারি এস. ট্রুম্যান।
মায়ের হাসি সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। সেই হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারও ত্যাগ ও সংগ্রামের গল্প।
তোমার হাত-পা এবং তোমার সন্তানই জীবনের দূর্যোগময় মুহুর্তে সবচেয়ে বেশি আপন।
“সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তাঁরা জনগণের খাদেম, সেবক, ভাই। তাঁরা জনগণের বাপ, জনগণের ভাই, জনগণের সন্তান। তাঁদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।” - শেখ মুজিবুর রহমান
একজন বাবা হলেন সেই নায়ক যে তার ছেলে হতে আশা করে।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন । — আল হাদিস
যে সন্তানের মাথার উপরে বাবার ছাতা নেই, শুধুমাত্র সেই বুঝতে পারে জীবনের প্রতিটা পদে সে কতটা অসহায়।