More Quotes by Humayun Ahmed
কেও কারও মত হতে পারে না। সবাই হয় তার নিজের মত। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মত হতে পারবে না। সব মানুষই আলাদা।
যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না
বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কুসংস্কার হলো প্রেম।
জীবনে বড় বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষরাই করে।
বিপদ যখন আসে একটার পর একটা আসে। বিপদরা পাঁচ ভাইবোন। এদের মধ্যে খুব মিল। এই ভাইবোনরা কখনো একা কারো কাছে যায় না। প্রথম একজন যায়, তারপর তার অন্য ভাইবোনরা উপস্থিত হয়।
দিনকাল পাল্টে গেছে, এখন আর মানুষ আগের মতো নাই।মওলানা ধরনের মানুষের দিকে এখন আর আগের মতো ভয়-মিশ্রিত শ্রদ্ধার চোখে কেউ তাকায় না। মওলানাও যে বিবেচনায় রাখার মতো একজন, কেউ তাও বোধহয় মনে করে না। ছল্টুফল্টু ভাবে।
সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।
চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের কারও প্রেমে পড়তে নেই। অন্যেরা তাদের প্রেমে পড়বে, তা-ই নিয়ম।
রাগ থেকে প্রেম জন্ম নেয় ঘৃণা থেকেও প্রেম হয়। এমনকি অপমান কিংবা লজ্জা থেকেও প্রেমের জন্ম হতে পারে। বই: হিমু এবং একটি রাশিয়ান পরী
মানব জাতির স্বভাবই হচ্ছে, সত্যের চেয়ে বেশি মিথ্যার আশ্রয়কে নিরাপদ মনে করা।