#Quote
More Quotes by Humayun Ahmed
একজন মানুষকে সত্যিকারের জানার উপায় হচ্ছে তার স্বপ্নটাকে জানা।
মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে।
পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই।
দেশে প্রেমের অভাব নেই, অভাব শুধু ভাতের। বই: পারুল ও তিনটি কুকুর — হুমায়ূন আহমেদ
কেও কারও মত হতে পারে না। সবাই হয় তার নিজের মত। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মত হতে পারবে না। সব মানুষই আলাদা।
বড় বড় সমস্যার সমাধান সহজেই হয়। কিন্তু ছোট ছোট সমস্যার সমাধান করাটাই সবচেয়ে কঠিন। বই: একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা।
সাদা শাড়ি পড়ে মেয়েরা অনায়াসে পূর্ণিমার জ্যোছনার সাথে মিশে যেতে পারে।
ভদ্রলোকেরা লজ্জা পেলে দেখতে ভালো লাগে। চোখ-মুখ লাল হয়ে যায়, ঠিকমতো কথা বলতে পারে না, তোতলাতে শুরু করে।❞ বই: গৌরীপুর জংশন — হুমায়ূন আহমেদ
বিত্তবানরা কল্পনা করতে পারেন না। বাস্তবের হিসাব-নিকাশে তারা এত ব্যস্ত থাকেন যে কল্পনার জগতে প্রবেশ করার সময়ই পান না। ধীরে ধীরে তাদের কল্পনার শক্তিও হারিয়ে যায়। বই বৃষ্টি ও মেঘমালা
শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না । তারপরেও সব মানুষই কোনও - না - কোনও সময় অনুভব করে তার হাত - পায়ে কঠিন শিকল । শিকল ভাঙতে গিয়ে সংসার - বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে । ভাবে ,মুক্তি পাওয়া গেল । দশতলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পরে ফুটপাতে । এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়।