More Quotes by Kazi Nazrul Islam
আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হানত্সে ই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান–আসবে তখন পান’।হয়ত তখন আমার কোলে সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে,আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে,চরণ চুমে পূজবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
আবার যেদিন শিউলী ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাথতে মালা, কাপবে তোমারকঙ্কণ কাদবে কুটির অঙ্গন, শিউলী ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাদি বুকের জ্বালা করবে মালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে-জাগবে হঠাৎ ছমকে,ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে-বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই। - কাজী নজরুল ইসলাম
"অগ্নিবীণার ঝংকারে ফোটা তুমি আগুনের ফুল, তোমারি গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল।।"
যাহারা অটল-সংস্কারের পাষাণ স্তুপ আঁকড়িয়া পড়িয়া আছে, তাহারা জীব হইয়াও জড়।
“কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।”
ধর্ম আমাদের ইসলাম। কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের।
বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর
গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, ব’লবে সবাই-“ সেই যে পথিক তার শেখানো গান না?’’ আসবে ভেঙে কান্না!প’ড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! প’ড়বে মনে অনেক ফাঁকি অশ্র”-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম