#Quote
More Quotes
অনেকদিন না লিখতে না লিখতে একদিন মনে পড়বে পাঁজরে বেয়নেট বাঁধা শব্দ, হৃদয়ে স্পন্দিত শোগান । মনে পড়বে একরিকশায় চারুকলা থেকে শিল্পকলা, মনে পড়বে পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, পানির পাম্প, নিচু দালান, উঁচু স্তম্ভ ।
বন্ধুত্বের গভীরতা মাপা যায় না; এটা অনুভব করা যায় শুধু হৃদয়ের উষ্ণতায়।
তুমি দূরে চলে গেছো, কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য একটা জায়গা আজও রয়ে গেছে, আর সেই জায়গাটা আজীবন তোমার জন্যি বরাদ্ধ থাকবে!
অসমাপ্ত ভালোবাসার যন্ত্রণায় হৃদয়টা আজও জ্বলছে।
মাঝে মাঝে আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়।
আমার জীবন একদম মাথা ব্যথার মত, আর তোমার প্রতি আমার প্রেম, একদম আদা দেওয়া চায়ের মত।
হে বীরহৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস কর যে, তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না—এমন কি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না—খাড়া হয়ে ওঠ, ওঠ, কাজ কর।
হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে! ভালবাসি বলতে গিয়ে ফিরে, ফিরে আসি! কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি।
ভালো পোশাক পড়লে মানুষ বড়ো হয় না! বড়ো তো সে হয় যার হৃদয় বড়ো।
নিজের আবেগ গোপন করে, সবার আশা পূরণ করতে হয়। ছেলের হৃদয় কি পাথরের।