#Quote
More Quotes by Bill Gates
মানুষ সবসময় পরিবর্তনে ভয় পায়। তা আমরা দেখতে পাই, যখন বিদ্যুৎ আবিষ্কার হয়। তখন মানুষ বিদ্যুৎ ব্যবহারে ভয় পেত। তারা কয়লা এবং গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রেও ভয় করত। যারা অজ্ঞ থেকেছে তারা সব সময় নতুনকে বরন করে নিতে ভয় পেয়েছে। একটু সরাসরি বলতে গেলে, অজ্ঞতাই ভয়ের জন্ম দেয়। - বিল গেটস
আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। – বিল গেটস
আমি কোনো কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করবো, কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে। - বিল গেটস
সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন, অনেক কিছু শিখতে পারবেন। - বিল গেটস
পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরী করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি। - বিল গেটস
হয়তো আপনার স্কুল এখন কে জয়ী আর কে ব্যর্থ, বলা ছেড়ে দিয়েছে কিন্তু জীবন নয়। - বিল গেটস
আমাদের প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পিছনে, যদি তা আমরা বদলাতে চাই। - বিল গেটস
যদি আপনি ভুল করেন তাহলে সেটা আপনার বাবা-মায়ের ভুল নয়, ওটা আপনারই ভুল। তাই ভুল করার জন্য দুঃখ না পেয়ে, সেটার থেকে শিখুন । - বিল গেটস
আমিও একজন প্রযুক্তিবিদ। আমাকে একটি সমস্যা দেখান এবং আমি এটি সমাধানের জন্য প্রযুক্তি খুঁজবো। - বিল গেটস
আমি যখন ছোট ছিলাম, তখন আমার সত্যি সত্যি অনেক অনেক স্বপ্ন ছিল। আর এ স্বপ্ন তৈরি হয়েছিল, কারণ আমার অনেক অনেক পড়ার সুযোগ ঘটেছিল।- বিল গেটস