#Quote

মা হলো স্নেহের ভান্ডার, যা কখনও নিঃশেষ হয় না।

Facebook
Twitter
More Quotes by Redwan Masud
সার্টিফিকেট বাড়ছে মানেই এই নয় যে দেশ ভারমুক্ত হচ্ছে, এ দেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে।
ধর্ম যেখানে রাজনীতির হাতিয়ার হয়ে দাঁড়ায় শান্তি সেখান থেকে দৌড়ে পালায়।
প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে।
অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে।
যার জীবনই বিষাদের তার বিলাসিতা করতে নেই। কারণ বিলাসিতা থেকে আবার নতুন বিষের জন্ম হয়।
ক্যাডার দুই প্রকার- অস্ত্রধারী ও কলমধারী। কেউ ফাইল আটকে রেখে অর্থ আদায় করে আবার কেউ অস্ত্র মাথায় রেখে অর্থ আদায় করে। কিন্তু বাস্তবে কলমধারীরাই অস্ত্রধারীদের গালি দেয়।
প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল। আর এ জন্যেই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে।
বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না।
সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না। কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়।
প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও।