#Quote
More Quotes
কেয়া হয়ে যদি থাক আমার বাগানে, যত্ন করে রাখব তোমায় আমারি মনে। ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল, রোজ সকালে বলব তোমায় , শুভ সকাল
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হয়েছে হলুদ হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা, ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ, চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দু — বেলা নির্জন মাছের চোখে — পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ — মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে - জীবনানন্দ দাশ
কত কবিতা গান লেখা হয়েছে গিটারের সাথে। কত ঐতিহাসিক সুর জন্ম নিয়েছিল এই গিটারে।
তুমি আমার সকাল, তুমি আমার রাত, তুমি আমার প্রতিটা নিঃশ্বাস।
ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে, সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে, সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে, মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এস এম এসে।
বর্ষার পর উৎসবমুখর শরৎ কালের অবসানে গুটি গুটি পায়ে আগমন ঘটে শীতের পূর্বের হেমন্তের।
কবিতা তাে লেখাই হয় কাজের শব্দের প্রায় অবচেতন অর্থাৎ খনিকটা ব্যক্তির বাইরে নিজস্ব তাড়নায়। ভাষার প্রকাশ্য সত্তা শক্তি পায় কবিতার ক্ষেত্রে সবচেয়ে বেশি কথার এই চেতন-অবচেতন সঞ্চারিত ধ্বনি ফল্গুস্রোতে।
সারা বিশ্ব হেরে যায় শীতের কাছে,,_কিন্তু শীত হেরে যায় একজন ঈমানদারের কাছে•••
ভোরের সকালে কোকিল কন্ঠে পাখি শিস দিয়ে যায় মনের মাঝে।
আমার কবিতা যেন শুধু পঙক্তি না হয়, যেন সেটা কারো একাকীত্বে আশ্রয় হয়ে দাঁড়ায়।