#Quote
More Quotes by Samaresh Majumdar
নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়।
আমি সবুজ ভালোবাসি ,নধর ঘাসেরা যখন সবুজ গালিচা হয়ে থাকে তখন মনে বড় মায়া আসে । প্রয়োজনে এগিয়ে যেতে হলে সেই ঘাসে পা ফেলে যেতে হয় । কিন্তু ফুলের ওপর পা ফেলে হাঁটা বড় কষ্টের। - সমরেশ মজুমদার
কোন জিনিস অধিকার করা যতটা শক্ত তার চেয়ে বহুগুণ কঠিন সেটাকে ঠিকমত লালন করা।
মানুষকে চোখ দিয়েছেন পৃথিবীকে দেখার জন্য । মানুষ তো নিজের চোখ দেখতে পায় না । তুমি বলতে পারো , তা কেন , আয়নায় তো দিব্যি দেখা যায় । কিন্তু আয়নায় মানুষ নিজের মুখ দেখে , ক’জন আর শুধু চোখের দিকে তাকিয়ে দেখে।
তুমি যা শিখবে তা কখনই বসন্তের কোকিল যারা , তাদের শেখাবে না। - সমরেশ মজুমদার
পুরুষদের কাছে হৃদয় নিয়ে কোনও আকাঙ্ক্ষা একমাত্র নির্বোধ মেয়েরাই করে থাকে।
পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশী ভালবাসা সেই তোমার দু:খের কারন হবে।
সময়, দুশ্চিন্তা এবং রোগ মানুষকে উত্তপ্ত করে বয়সের পারদ বাড়িয়ে দেয়।
মানুষ অনেক সময় ভেবেচিন্তে কাজ করতে পারে না, করে ভাবে। - সমরেশ মজুমদার
অক্ষমেরা চিরকালই চিৎকার করে থাকে। - সমরেশ মজুমদার