#Quote
More Quotes
চরিত্র হল সাদা কাপড়ের মতো, যা একবার ময়লা হয়ে গেলে আবার আগের মতো পরিষ্কার হতে পারে না।
পরনিন্দা হলো একজন মানুষের মনুষ্যত্বকে হ্রাস করে এবং তার সৎ চরিত্র নষ্ট করে।
মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। _রেদোয়ান মাসুদ
চরিত্র এমন একটি উৎস যা থেকে আত্ম শ্রদ্ধা ছড়িয়ে পড়ে এবং নিজের জীবনের জন্য দায় স্বীকার করার ইচ্ছা বৃদ্ধি পায়।
আপনার অসুস্থতা আপনার পরিচয় নয়। আপনার রসায়ন আপনার চরিত্র নয়।
আমার সংজ্ঞায় চরিত্রহীনতার সঙ্গে যৌ*নতার কোনও সম্পর্ক নেই, সম্পর্ক আছে শঠতা, নীচতা, অসততা, মিথ্যে, প্রতারণা, ছলনা, চাতুরির সঙ্গে। – তসলিমা নাসরিন
চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটাও তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়।
অন্যের চরিত্র নিয়ে তারাই সমালোচনা মূলক কথা বলে যাদের নিজেদের চরিত্র ঠিক থাকে না।
তোমার চরিত্রের সততার ভার তুমি বহন করতে পারলেই মুক্তি, একদিন পুরো পৃথিবী তোমায় ভুলে যাবে।
শিক্ষা লুকিয়ে আছে প্রতিটা মানুষের চরিত্রে কারন শিক্ষার মুল মেরুদন্ড হল চরিত্র