More Quotes by Probar Ripon
"তোমার চোখ খোলো,
চোখের ভেতরে আগুন,
ভয় নেই পুড়বে না তুমি
পুড়বে খাঁচার পাখি আর প্লাস্টিক বনভূমি"
- ছাই গোলাপের কুঁড়ি-
দুঃস্বপ্ন হলো,
ঘুমের ভেতর প্রজাপতি হয়ে উড়ছিলাম,
ঘুম ভেঙে দেখি আমি আবার সেই মানুষ
সবচেয়ে ভালো নিজের কাঁধে নিজে ভর করে দাঁড়ানো, আর যে জুতার নিচে চেপে ধরে রাখে তার বিরুদ্ধে দ্রোহই জীবন
মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব ।
মাথার উপর ছাদ খুঁজতে গিয়ে আকাশ হারানো এক প্রজাতি হলো মানুষ !
- প্রবর রিপন
আমাকে যারা ঘৃণা করেন, ঘৃণা শেষ হলে জানাবেন, এক সাথে সিগারেট ধরাবো
- প্রবর রিপন
এদেশের ভবিষ্যৎ নিয়ে যারা আশাবাদী,
তারা পৃথিবীর শ্রেষ্ঠ আশাবাদী মানুষ।
না হলে এমন দেশের নাগরিক হয়েও,
এত আশাবাদী হয় কিভাবে ।
পৃথিবীতে গতকাল নামে এক স্মৃতিকাতর দেশ আছে,
যেখানে আজ আসে না বলে আগামীকাল আসছে না
পূর্ব ধারণা নিয়ে কখনো সমুদ্রের কাছে যেতে নেই,
কে বলবে একই রকম আকাশ সে দুইবার দেখেছে?
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ,
দাসেদের আত্মসম্মান ফেরানো