#Quote

ফাগুনের হাওয়ায় উড়ে যাক সব গ্লানি, চলনা নতুন করে বাঁচি শিখি!

Facebook
Twitter
More Quotes
বসন্ত এসেছে, ফুলে ফুলে প্রকৃতি তার নিজেকে সাজিয়ে নিয়েছে। নতুন শুরু এবং নতুন আশা নিয়ে সবাইকে বসন্তের শুভেচ্ছা।
বসন্তের ছোঁয়ায় রাঙে আকাশ, মনের বনে ফুলের বাতাস। ফাগুন হাওয়ায় রঙিন আলো, প্রেমের গানে বাজে তালো।
অলির ও কথা শুনে বকুল হাসে কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ও ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো - হেমন্ত মুখোপাধ্যায়
রোদে মিশে রঙের খেলা, ফাগুন গানে প্রাণের মেলা! নতুন দিনে নতুন আশা, বসন্ত হোক ভালোবাসা।
সে কী জানে ভাংগা মনে লাগেনা ভালো গোপনে কতো যে ফাগুনে শরত্‍ এর বিকেলে ভিজে শ্রাবনে তুমি তো এলে না ফিরে আমার এ ভুবনে।
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে- রবীন্দ্রনাথ ঠাকুর
খেয়াঘাটে ওঠে গান অশ্বথতলে , পান্থ বাজায়ে বাঁশি আন্‌মনে চলে । ধায় সে বংশীরব বহুদূর গাঁয় , জনহীন প্রান্তর পার হয়ে যায়।
ফিরে আসবে আবার বসন্ত হয়তোবা তুমি পাশে থাকবে না, কিন্তু বসন্ত ঠিকই ফিরে আসবে।
প্রিয় মানুষের ভালোবাসা সাথে থাকলে ১২ মাসই বসন্ত। যেমন করে তুমি আমার, আর আমার ১২ মাসই বসন্ত।
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে ।