#Quote
More Quotes by Shankha Ghosh
তোমার কোনো ধর্ম নেই, শুধু বুকে কুঠার সইতে পারা ছাড়া... তোমার কোনো ধর্ম নেই, এই শূন্যতাকে ভরিয়ে দেওয়া ছাড়া।
আমি উড়ে বেড়াই আমি ঘুরে বেড়াই আমি সমস্ত দিনমান পথে পথে পুড়ে বেড়াই কিন্তু আমার ভালো লাগে না যদি ঘরে ফিরে না দেখতে পাই তুমি আছো তুমি।
মাটিতে বসানো জালা, ঠান্ডা বুক ভরে আছে জলে এখনও বুঝিনি ভালো কাকে ঠিক ভালোবাসা বলে।
হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়।
এত যদি ব্যূহ চক্র তীর তীরন্দাজ, তবে কেন শরীর দিয়েছ শুধু বর্মখানি ভুলে গেছ দিতে!
চুপ করো, শব্দহীন হও
অবিশ্বাস মানেই অপ্রেম নয়। বরং অবিশ্বাসই জন্ম দিতে পারে সবচেয়ে বড় ভালোবাসার।
হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়।
মদ খেয়ে তো মাতাল হত সবাই কবিই শুধু নিজের জোরে মাতাল !
নতুন শব্দের সৃষ্টি নয়, শব্দের নতুন সৃষ্টিই কবির অভিপ্রায়।