#Quote
More Quotes by Redwan Masud
রাজনীতি হলো দেশ শাসনে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের মূল হাতিয়ার কিন্তু যদি সমাজের ভালো মানুষেরা রাজনীতিতে আসতে ভয় পায় তাহলে দেশের ধ্বংস অনিবার্য।
ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন
যোগ্য পাত্র মানেই ভালো পাত্র না, সকল ভালো পাত্রই যোগ্য পাত্র।
মানুষ মানুষের দ্বারা যত বেশি কষ্ট পায় স্বপ্ন তত বড় হয়।
মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা। – রেদোয়ান মাসুদ
অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে।
সুখ আর শোক দুইটাই বিলাসিতা যা পুরুষের ক্ষেত্রে মানায় না।
ভুল করে কিছু ক্ষতি না হলে কারো কখনো ভুল ভাঙ্গে না, একই ভুল বারবার করে।
ক্যাডার দুই প্রকার- অস্ত্রধারী ও কলমধারী। কেউ ফাইল আটকে রেখে অর্থ আদায় করে আবার কেউ অস্ত্র মাথায় রেখে অর্থ আদায় করে। কিন্তু বাস্তবে কলমধারীরাই অস্ত্রধারীদের গালি দেয়।
যার জীবনই বিষাদের তার বিলাসিতা করতে নেই। কারণ বিলাসিতা থেকে আবার নতুন বিষের জন্ম হয়।