#Quote
More Quotes by Al Mahmud
আমার লড়াই তথাকথিত শিক্ষিত শ্রেণির বিরুদ্ধে একজন কবির লড়াই।
কেউ বিশ্বাস করুক বা না করুক এই মরজগতে মৃত্যুই সুন্দর। সব অমরতার গল্পই কীটদ্ৰষ্ট কাগজমাত্র।
যারা আমাকে এ অদম্য চলার পথে নিয়ে এসেছে তারা তো সবাই জানে আমার পা পাথর, দৃষ্টি শক্তি স্বপ্নের কুয়াশায় আচ্ছন্ন। তবু মানুষের মন বলে একটা কথা আছে। আছে না কি? হ্যাঁ, মন বলছে এখনও আমার দিগন্তে পৌঁছার খানিকটা পথ বাকি।
কেউ বিশ্বাস করুক বা না করুক এই মরজগতে মৃত্যুই সুন্দর। সব অমরতার গল্পই কীটদ্ৰষ্ট কাগজমাত্র।
আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা, আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি। আমরাও থামবোনা।
কতবার তোমাকে বলেছি যে দেখো আমার কোনো প্ৰতিযোগী নেই আমার পরাজয়ের সম্ভাবনা যেখানে ষোল আনা সেখানে আমি কার সাথে দৌড়াবো?
আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে । আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে, শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি।
হিন্দির দাপটে কলকাতা থেকে বাংলা বিতাড়িত প্রায়, কলকাতার লেখকরা ঢাকামুখী, সময় বদলে যাচ্ছে কিন্তু তাতে আত্মতৃপ্তির বা আত্মশ্লাঘা অনুভের কিছু নেই। হিন্দির দাপট কিন্তু বাংলাদেশেও দেখা যাচ্ছে। আকাশ সংস্কৃতির যুগে স্যাটেলাইটের সহায়তায় বাংলাদেশের ঘরে ঘরে এখন হিন্দির অধিষ্ঠান ঘটে চলেছে।
আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।
আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না।