#Quote
More Quotes by Shakib Al Hasan
যখন ছেলেটি বলল , ফুলের দাম লাগবে না । একটা ছক্কা মাইরেন । তখন সারা শরীর আমার শিউরে উঠলো।
ওদের মূল দল বাংলাদেশের সঙ্গে পারছে না বলেই নাকি এমন দল পাঠিয়েছে তারা!
বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই।
আমরা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার সঙ্গে হারলে কোনো কথা হয় না। আফগানিস্তানের কাছে হারলে সবার খারাপ লাগে। তারা টি২০ র্যাংকিংয়ে সাতে। আর প্রথমে যে দুটি দলের নাম বললাম তাদের র্যাংকিং আট ও নয়। আমি জানি না আমাদের দেশের মানুষের প্রত্যাশা কী।
পুরো বাংলাদেশটাই এখন শেখ হাসিনার পরিবার
টাকাটাও একটা ফ্যাক্টর। আমার কথাই বলি। বয়স ৩৪ হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে বড়জোর আর তিন/চার বছর খেলতে পারব। দুই বছরও হতে পারে। কপাল খারাপ থাকলে এক বছর। আর্থিক দিকটা ভাবা কি অন্যায়?
যদি দেশপ্রেমের কথা বলি, বাংলাদেশের অনেক মানুষের মধ্যেই সেটা নেই। অনেকেই মুখে অনেক কথা বলতে পারে। কিন্তু যদি তাকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেন, যখন আপনি প্রমাণ করতে বলবেন দেশপ্রেম আছে কি নেই, তখন দেখবেন ৯০ শতাংশ লোক সরে গেছে।
ভাবলে চাপ, না ভাবলে কোনো চাপ নয়। ওভাবেই চিন্তা করি। বাইরে কী কথা হচ্ছে, কে কী ভাবছে, সেটা মোটেও ভাবি না। এ কারণে চাপ আমাকে ঘিরে ধরে না। মাঠের খেলায় মনোযোগী থাকি। সফল না হলে তা নিয়ে ভাবি না।
বেশি চাপ থাকলে আরও বেশি মজা লাগে। আর মাঠে নামলেই কীভাবে যেন আমার মাথা খুলে যায়। কীভাবে যেন সব ঠিকঠাক করে ফেলি।
আমি যখন খেলতে নামব, স্বাভাবিকভাবেই তো ‘লাস্ট’ হওয়ার জন্য খেলতে নামব না। একটা ছাত্র স্কুলে যতই কম যাক, কম পড়ুক; ও তো ফার্স্ট হওয়ার জন্যই পরীক্ষা দেয়।