#Quote

বাণী বা বার্তা প্রদানকারীকে খুন করা, কিন্তু বাণী বা বার্তাকে মোটেও নয়।

Facebook
Twitter
More Quotes by Ahmed Sharif
ভালোবাসা অথবা যন্ত্রণা, প্রলোভন অথবা পরহিংসা, রাগ অথবা সহনশীলতা, মার্জনা অথবা প্রতিশোধ, বিশ্বস্ততা অথবা কৃতকার্যতা, সমস্তই জীবন্ত কামনা-আকাঙ্খা, কার্যকলাপ ও প্রতিক্রিয়া দেশ বা অঞ্চল ভেদে আলাদা কিন্তু হয় না। মানুষে বৈশিষ্ট্য অনুযায়ী মাত্রার পার্থক্য হয় কেবল।
মানুষ একাকী থাকতে এবং কেবলমাত্র নিজের জন্য বাঁচতে পারে না। অপরের জন্য বাঁচতেই মানুষের সুখ এবং সার্থকতা।
মানুষের ব্যক্তিগত জীবনে যেমন সামাজিক, তেমনি রাষ্ট্রিক জীবনেও মানুষের ভালোবাসা ও শুভেচ্ছার মতো খাঁটি সম্পদ, সার্থক সঞ্চয়, অক্ষয় পুঁজি ও নির্ভরযোগ্য পাথেয় আর কিছুই নেই। এই প্রীতির পরিচর্যা ও শুভেচ্ছার অনুশীলনই মানুষকে মানববাদী করে। দেশে দেশে মানবতাবাদীরা সংখ্যাগুরু হয়ে না উঠলে আজকে মানবিক সমস্যার সমাধান অসম্ভব।
যে যতবেশি দুর্বল, অসহায় ও অসমর্থ, তার জীবনে দৈবশক্তির প্রভাবও তত অধিক - আহমদ শরীফ
দার্শনিকদের দৃষ্টিতে যাই হোক, সর্বজনীন এর উপলব্ধি ইচ্ছা ও ভালোবাসায় বিভেদ সল্প। এবং দার্শনিকদের দৃতিতে দুটোই দৃঢ় জয়শীল।
নিষ্ঠাহীন আস্তিক হচ্ছে মক্কর ও মোনাফিক। তার থেকে নৈতিক জীবনসমূহ ক্ষতি হয়, কিন্তু নাস্তিকেরা সাধারণত বিবেকবান, বুদ্ধিজীবী, যুক্তিবাদী, কল্যাণকামী ও নৈতিক সাহসে ঋদ্ধ। এজন্য নাস্তিক থেকে নৈতিক বা বৈসয়িক ক্ষতির কোন আশঙ্কা থাকে না।
ভদ্রতা ও নম্রতা সভ্যতার সুনাগরিকের সজ্জনতার ভালো প্রকাশ।
নাগরিক বা জনসাধারণকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে বানিয়ে তোলার মধ্য দিয়েই একমাত্র সম্ভব সাম্প্রদায়িকতার ও হিংসার বিষদাঁত ভেঙে ফেলা।
মানুষের সমাজে পুরানো ও নতুনে বিবাদ-মোকাবিলা লাগে বটে। কিন্তু চূড়ান্তভাবে জিত নতুনেরই হয়ে থাকে। তা সত্ত্বেও মানুষ আজীবন ধরে ইতিহাসের এই প্রমাণ অগ্রাহ্য করে চলেছে।
যার নিজস্ব আত্ম-মর্যাদাবোধটাই নেই, সে সর্ব ক্ষেত্রে মাথা হেট করে চলে থাকে।