#Quote
More Quotes by Probar Ripon
কবিতা এমন এক প্রজাতির বিষধর সাপ, যার বিষে মৃতরা জেগে ওঠে, বিনিময়ে কবির মৃত্যু হয় একা
মানুষকে সবচেয়ে জীবিত তখনই মনে হয়, যখন সে তার অধিকারের জন্য উঠে দাঁড়ায়। তারুণ্য, এগিয়ে যাও; জাগাও এই মৃত জনপদ
কবিতাটা শোনার সময় মনে করতে পারছিলাম না এটা আমার লেখা, পরে নৈঃশব্দের মৃত্যু নাম দেখে মনে পড়লো ১৮ - ১৯ বছর আগে লেখা কবিতা বলে কথা
টাকা যা বলে মানুষ তাই শোনে, জীবনকে মানুষ টাকা নামে ডাকে
কি অদ্ভুত বৈপরীত্য, এদেশে সবচেয়ে বেশী হাততালি পাওয়া যায় মেয়েদের বিপক্ষে আর মায়েদের পক্ষে কথা বললে!
কারো যাওয়া নিয়ে আমার দুঃখ নেই, যেহেতু তার যাওয়াই ছিলো অনিবার্য
জয় মানে শুধু নিজের জেতার আনন্দ নয়, অন্যের পরাজয়েও আনন্দ পাওয়া
মেয়েদের নিজের স্বভাবেই বাঁধন-মানা প্রবণতা আছে , সেইজন্যে এটা সর্বত্রই এত সহজ হয়েছে ।
সিরিয়াতে একদিনে ১০০০ মানুষ হত্যা! বাহ মানুষ দেখি লাশের স্তূপে দাঁড়িয়ে আকাশ ছুঁয়েই ফেলবে
যখন টের পাবে তুমি সবার থেকে আলাদা, তখন তোমার কাজ হবে - সবার থেকে নিজেকে আগলে রাখা