#Quote
More Quotes by Sheikh Hasina
অসুস্থ হলে আমাকে বিদেশে নিবেন না, আমি দেশের মাটিতেই চিকিৎসা নিব। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমরা দেশের উন্নয়নের জন্য শিল্পায়নে যাব। কিন্তু কৃষিকে বাদ দিয়ে নয়। কেননা, আমাদের দেশের উন্নয়ন এখনও অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থনকারী ‘শক্তিধর দেশের’ শিকার হয়েই বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সব হারিয়ে আমার শুধু দেবার পালা , মানুষের জন্য করে যাচ্ছি । দেশের মানুষের জন্য যা ত্যাগ করার করবো, আমি জীবন দিতেও প্রস্তুত।
২১ আগস্টের হামলা যারা করেছে তারা জনগণকে ভয় পায় । জনগণের দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায় । খুনিরা জানে না, ব্যক্তিকে হত্যা করা যায়। আদর্শ ও নীতিকে হত্যা করা যায় না ।
স্বাধীন, নিরপেক্ষ, গণমুখী ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম গণতন্ত্রের পূর্বশর্ত। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি।
আমার ৭২ বছর বয়সের ৬০ বছরই কেটেছে রাজনীতিতে। স্কুল থেকে রাজনীতি শুরু করেছি এখনো অব্যাহত আছে। রাজনীতিতে কে কী করেছে অনেক ঘটনা চোখে দেখেছি। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমার রাজনৈতিক চিন্তাভাবনায় একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে সাধারণ মানুষের জন্য এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে কেউ দারিদ্র্যের অভিশাপে দুর্ভোগ পোহাবে না, সেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ হবে। অন্য কথায়, তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, উন্নত ও মানসম্মত জীবন পাওয়ার সুযোগ পাবে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ব্যবসা করতে আসিনি, দেশ গড়তে এসেছি। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা