#Quote
More Quotes
হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর আমার জান্নাতে প্ৰবেশ কর। - সূরা ফাজর ৮৯, আয়াত ২৭-৩০
মৃত্যু কতয় না সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় হেরে যায় মৃত্যুর মাধ্যমে।
যে ব্যক্তি কষ্টের সময় ধৈর্য ধরে, আল্লাহ তাকে স্বস্তি দেবেন।
প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না। – বায়রন।
যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন, তখন তাকে দুনিয়াদারী থেকে ঠিক সেইরুপ বাঁচিয়ে নেন; যেরুপ তোমাদের কেউ তার রোগী ব্যক্তিকে পানি থেকে সাবধানে রাখে। - তিরমিযী ২০৩৬, হাকেম ৭৭৬৪
সাক্ষাত এবং বিদায়ের সময় মানুষের অনুভূতি সর্বদা বিশুদ্ধ এবং সবচেয়ে উজ্জ্বল হয়। – জিন পল রিখটার
বিয়ে শুধু একটি সম্পর্ক নয়, এটি ইমানের অর্ধেক পূর্ণ করার একটি মাধ্যম।
কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ; অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ। - কবি আল মাহমুদ
সফর মানুষের ধৈর্য পরীক্ষা করে, আর ধৈর্য ইমানের অর্ধেক।
সূর্যের সাথে কোনদিনও সাক্ষাত হলে আমি তাকে শুধু একটি কথা ই বলব আর কখনো অস্ত যেয়ো না।