#Quote
More Quotes
টিনের চালের বৃষ্টির শব্দ মনের ভিতর বাজে। হারানো দিনের স্মৃতি গুলো আজো মনে আছে।
মনের খাতায় লেখা, প্রতি টা পাতায় লেখা থাকবে স্মৃতি,
শুনলাম তার খোঁজ নেওয়ার নতুন মানুষ হয়েছে, তাই আমার ছুটি।
তুই চলে গেছিস, কিন্তু তোর ভালোবাসা আর বন্ধুত্বের স্মৃতিগুলো কখনো হারাবে না।
জীবনে তো এখন অবধি কত কিছুই হয়ে গেলো,কিন্তু স্কুল জীবনের বন্ধুদের সাথে কাটানো সেই আনন্দের মুহূর্তগুলো,স্মৃতিগুলো এখনো মাঝে মাঝে মন ভার করে দেয়।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ভালো ব্যবহার, যা মৃত্যুর পরেও অনেকের স্মৃতিতে থেকে যায়।
জীবনে কিছু গল্প অসম্পূর্ণ থেকে যায়!! কিন্তু তার স্মৃতি খুব সুন্দর হয়।
যে প্রেম মরে গেছে, তার স্মৃতি মনে করিয়ে দিতে পৃথিবীতে এখনো বৃষ্টি আসে। - প্রবর রিপন
ক্ষমা করো, ধৈর্য ধরো, হউক সুন্দরতর বিদায়ের ক্ষণ।মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়– শুধু সমাপন।শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরী হতে তীর, খেলা হতে খেলাশ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীড়।
রেললাইন দেখলে যেমন অন্তহীন বলে মনে হয়, ঠিক তেমনি আমাদের গন্তব্যকেও অন্তহীন করা উচিত, এতে করে আমরা সোজা এগিয়ে হয়তো গন্তব্যে পৌছাতে পারবোনা, তবে নতুন নতুন অভিজ্ঞতা লাভ করতে থাকবো, যা আমাদের স্মৃতির পাতা সাজিয়ে তুলবে।