#Quote

জানি না কিভাবে তোমার গুণের প্রশংসা করলে আমি নিজেকে ধন্য মনে করবো, জানি না কোন শব্দ ব্যবহার করলে আমার মন ভরবে।

Facebook
Twitter
More Quotes
মেয়েদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে। কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো। মেয়েদের চিঠিতে আরেকটা ব্যাপার থাকে - বিষাদময়তা। নিতান্ত আনন্দের সংবাদ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা জানি কী করে সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয়। কাজটা যে তারা ইচ্ছা করে করে তা না। প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে।
অন্যদের প্রশংসা অর্জন করা নিঃসন্দেহে অনেক আনন্দের তবে নিজের কাছ থেকে সৎ তারিফ পাওয়া তার থেকে অনেক উচুমানের অনুভূতি।
যাহার বাটীতে যাইতেছি, তাহার সহিত আমার কথনও চাক্ষুষ হয় নাই। তাহার নাম শুনিয়াছি, সুখ্যাতিও যথেষ্ট শুনিয়াছি ; সজ্জন বলিয়া তাহার প্রশংসা সকলেই করে। কিন্তু সে প্রশংসায় কর্ণপাত বড় করি নাই, কেন না বঙ্গবাসীমাত্রই সজ্জন; বঙ্গে কেবল প্রতিবাসীরাই দুরাত্মা, যাহা নিন্দা শুনা যায় তাহা কেবল প্রতিবাসীর। প্রতিবাসীরা পরশ্রীকাতর, দাম্ভিক, কলহপ্রিয়, লােভী, কৃপণ, বঞ্চক। তাহারা আপনাদের সন্তানকে ভাল কাপড়, ভাল জুতা পরায়, কেবল আমাদের সন্তানকে কাঁদাইবার জন্য। তাহারা আপনাদের পুত্রবধূকে উত্তম বস্ত্রালঙ্কার দেয়, কেবল আমাদের পুত্রবধূর মুখ ভার করাইবার নিমিত্ত। পাপিষ্ঠ প্রতিবাসীরা! যাহাদের প্রতিবাসী নাই, তাহাদের ক্রোধ নাই। তাহাদেরই নাম ঋষি। ঋষি কেবল প্রতিবাসি-পরিত্যাগী গৃহী। ঋষির আশ্রমপার্শ্বে প্রতিবাসী বসাও, তিন দিনের মধ্যে ঋষির ঋষিত্ব যাইবে। প্রথম দিন প্রতিবাসীর ছাগলে পুষ্পবৃক্ষ নিষ্পত্র করিবে। দ্বিতীয় দিনে প্রতিবাসীর গােরু আসিয়া কমণ্ডলু ভাঙ্গিবে, তৃতীয় দিনে প্রতিবাসীর গৃহিণী আসিয়া ঋষি-পত্নীকে অলঙ্কার দেখাইবে। তাহার পরই ঋষিকে ওকালতির পরীক্ষা দিতে হইবে, নতুবা ডেপুটি মাজিষ্ট্রেটীর দরখাস্ত করিতে হইবে।
মূর্খের প্রশংসা না শুনে, জ্ঞানী ব্যক্তির দ্বারা সমালোচিত হওয়া ভালো।
কন্যা দিবসে আমরা নারীদের সাথে সমর্থন ও প্রশংসা জানাই, এবং তাদের জীবনে সুখ এবং সাফল্য কামনা করি।
নিজেকে ভালোবাসলে পৃথিবী আরও সুন্দর লাগে।
প্রকৃতির সৌন্দর্য হলো এমন এক উপহার, যা প্রশংসা ও কৃতজ্ঞতা বাড়ায়।
তোমার সৌন্দর্য তোমার ঐ নাকের মধ্যেই লুকিয়ে আছে, সেটা কি তুমি জান?
গুণ থাকে মনের মধ্যে, চেহারায় নয়।
আপনি প্রশংসা বা সমালোচনা আপনার কাছে পেতে দিতে পারেন না যেকোনো একটিতে আটকা পড়া দুর্বলতা।