More Quotes by Imtiaz Mahmud
মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই, জীবন অন্যরা ভাগ করে নেয়—খুব প্রকাশ্যেই।
সুদিন আসে না কোনো মূল্য ছাড়া—এই পৃথিবীতে, বসন্তের স্বপ্ন দেখা পাতা তাই ঝরে পড়ছে শীতে।
পৃথিবীর সব গল্প বিচ্ছেদের নয়, নদী মরে গেলে দুই তীর এক হয়!
যারা সবসময় জিততে চায়, তারা জানে না, কোনো কোনো বিজয় পরাজয়ের চেয়ে কুৎসিত।
নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম হচ্ছে সহনশীলতা।
আর কোনো পথ নেই, তাই পথ ভুলে, ফুলেরা পড়তে গেছে ধুলোদের স্কুলে।
আত্মহত্যা না করে সে তোমার কাছে ফিরে, এসেছে—তোমাকে একটি বিকল্প মৃত্যু ভেবে।
যে যত একা থাকে, সে তত গীবত মুক্ত থাকে।
বাসা থেকে নতুন রাজনৈতিক দল খোলার জন্য চাপ দিতেছে।
নিজের গ্রহের অসংখ্য প্রাণীকে বিলুপ্তির মুখে ঠেলে দিয়ে প্রাণের সন্ধানে যারা অন্য গ্রহে যায়!