#Quote
More Quotes by Imtiaz Mahmud
যুদ্ধ বিরতি মানে যুদ্ধের শেষ না, নতুন যুদ্ধের প্রস্তুতি।
যে যার মতন চলে যায়, মেঘ যায়, রোদ যায়, আমার কোথাও যাওয়া হয় না, অবসন্নতায়।
আকাশটাকে ঘুম পাড়িয়ে চাঁদ জেগে থাকবে রাতভর, আমার গল্প ফুরিয়ে যাবে তবু তুমি বলবে, তারপর?
জীবন এত ছোট যে, তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেয়া যায়।
যারা এখন মন্দিরে আর মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছেন, তারা আসলে মাছের পেট থেকে মুক্ত দেশকে কুমিরের মুখে তুলে দিচ্ছেন।
আমি তারে বলিনি, বিদায়। পাখি তবু নিজে উড়ে গেল আজ আকাশও যায় যায়!
যে যত একা থাকে, সে তত গীবত মুক্ত থাকে।
একা হও, একা হও, একা হয়ে যাও, হাত মাথা খুলে রাখো, খুলে রাখো পাও।
লাঠি হাতে যদি ভাবো, সাপ অসহায়, তোমাকে বাঁচতে হবে সাপের কৃপায়।
আত্মহত্যা না করে সে তোমার কাছে ফিরে এসেছে—তোমাকে একটি বিকল্প মৃত্যু ভেবে।