#Quote
More Quotes
তোমার মৃত্যু হয়নি গো চির অমর হয়ে আছো তুমি আমাদের মাঝে, এভাবেই থেকো সারা জীবন।
মৃত্যু আল্লাহর হুকুম, যেটি কোন মানুষ পরিবর্তন করতে পারে না।
জানি গো আমার থাকবে না কোনো স্মৃতি হয়তো শুকাবে সব ভালোবাসা প্রীতি জানি তবু কেন দুনয়ন ভরে জলে, হয়তো পৃথিবী এত সুন্দর বলে।
অকাল মৃত্যু আমাদের শেখায়— মৃত্যু কখন আসবে কেউ জানে না। তাই প্রতিটি মুহূর্তকে ভালোবাসা আর দোয়ায় ভরিয়ে তোলা উচিত।
বৃষ্টির দিনটাকে কাটাবো করিয়া মনের মতন । বৃষ্টির দিনের স্মৃতি মনের ভিতর রাখিব করিয়া যতন।
কিছু সম্পর্ক চিরস্থায়ী হয় না, কিন্তু তাদের স্মৃতি চিরস্থায়ী হয়।
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক একলা থাকার খুব দুপুরে একটি ঘুঘু ডাকুক। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
মৃত্যু বড়ই সহজ যা নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।
একদিন আমার মৃত্যুর খবর শুনে, কেউ হয়তো মুচকি হেসে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।- রবীন্দ্রনাথ ঠাকুর