#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে- জীবন সুন্দর আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা যায়। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
চলে যাওয়া মানেই প্রস্থান নয় , বিচ্ছেদ নয় , চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্নকরা আর্দ্র রজনী । চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে… ____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
কাটা আঙুল থেকে রক্তের মতো ঝ'রে ঝ'রে পড়ে ইচ্ছার নীল অক্ষমতা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমারও ইচ্ছে করে টুকরো টুকরো কোরে কেটে ফেলি তোমার শরীর। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তাকে চিৎ করা হলো। পেটের ওপর উঠে এলো দু’জোড়া বুট, কালো ও কর্কশ। কারণ সে তার পাকস্থলির কষ্টের কথা বলেছিলো, বলেছিলো অনাহার ও ক্ষুধার কথা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তুমি জানো না__আমি তো জানি,কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান, এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
গুটিয়ে যাচ্ছি শামুকের মতো দ্রুত।স্মৃতি ও স্বপ্ন বুকের ভেতরে রেখে, খোলা চারদিক বর্মে নিয়েছি ঢেকে।
পাঁচশো পঞ্চান্ন মার্কা আধ-খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক। পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে। জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টসটসে আঙুরের মতো ফোস্কা তুলতে লাগলো।
কথা ছিলো, আর্য বা মোঘল নয়, এ জমিন অনার্যের হবে। অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা কৃষকের রন্ধ্রে রক্তে বুনে যায় বন্দিত্বের বীজ। মাতৃভূমি-খন্ডিত দেহের ’পরে তার থাবা বসিয়েছে আর্য বণিকের হাত। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ