#Quote

তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার শত্রু জন্মাবে।

Facebook
Twitter
More Quotes by Humayun Ahmed
I love you’ যত সহজে বলা যায়, ‘আমি তোমাকে ভালোবাসি’ বলা তত সহজ নয়। কথাটা মুখের কাছে এসেও আটকে যায়। ভালোবাসার অনুভূতি প্রকাশের জন্য যদি কোনো ভিন্ন ভাষা থাকত, যেখানে শুধু চোখ দিয়ে বলা যেত! বই: কবি — হুমায়ূন আহমেদ
প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা শুরু করে। তাই প্রয়োজনের চেয়ে কাউকে বেশি ভালোবাসার দরকার নেই।
রাগলে মানুষের চোখ ছোট হয়ে আসে, আর আনন্দের মুহূর্তে চোখ হয় বড় বড়। বই হিমুর রূপালী রাত্রি।
যে মানুষ স্বপ্ন দেখতে জানে না, সে কখনো বড় কিছু করতে পারে না।
বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কুসংস্কার হলো প্রেম।
ইউনিভার্সিটির পুরানো বন্ধুর সঙ্গে দেখা হলে হাসি হাসি করে জিজ্ঞেস করা হয়— তারপর কি খবর ভালো আছেন? এখন কি করছেন? কলেজের পুরানো বন্ধুর সঙ্গে বলা হয়— আরে তুমি? কেমন আছো? আর স্কুল লেভেলের বন্ধুর সঙ্গে দেখা হলে— একজন আরেকজনের উপর ঝাপিয়ে পড়ে— তাই নিয়ম।
মেয়েরা যদি জানত, গোসলের পর মাথায় তোয়ালে জড়িয়ে রাখলে তাদের সবচেয়ে সুন্দর লাগে, তাহলে জন্মদিনের অনুষ্ঠানে বা বিয়ের আসরে তারা তোয়ালে পরে আসত।  বই: তিথির নীল তোয়ালে — হুমায়ূন আহমেদ
মেয়েদের বোঝা সহজ নয়। যদি কেউ সত্যিই, কোনো মেয়েকে পুরোপুরি বুঝতে চায়, তাহলে হয় সে পাগল হয়ে যাবে, নয়তো তার প্রেমে পড়ে যাবে।
গভীর প্রেম মানুষকে নিয়ন্ত্রণের পুতুল বানিয়ে দেয়। কেউ প্রেমিকের হাতের পুতুল হয়, কেউ প্রেমিকার। তবে দুজন কখনো একসঙ্গে পুতুল হয় না। কে পুতুল হবে আর কে নিয়ন্ত্রণ করবে, তা নির্ভর করে মানসিক ক্ষমতার ওপর। যার মানসিক শক্তি বেশি, পুতুলের সুতো থাকে তার হাতেই। বই: মিসির আলি! আপনি কোথায়?
প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালোলাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে। - হুমায়ূন আহমেদ