#Quote
More Quotes
এই যে আমি তোমাকে দেখছি, দেখে মন ভরে যাচ্ছে, না দেখতে পেলে বুক টনটন করে, বেঁচে থাকাটা বিবর্ণ হয়ে যায়, এই অনুভূতি কি ভালোবাসা নয়।
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান। দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই, টান রে সবাই টান॥বোঝা যত বোঝাই করি করব রে পার দুখের তরী, ঢেউয়ের ‘পরে ধরব পাড়ি– যায় যদি যাক প্রাণ॥
যোগ্য অযোগ্য তো বিচারের কথা বাবা,তাকে ক্ষমা বলা চলে না। তা ছাড়া ক্ষমার ফল কি শুধু অপরাধীই পায়,যে ক্ষমা করে,সে কিছুই পায় না বাবা।
নদী তো একই থাকে,আকাশ পাল্টায়,পাল্টায় বলেই নদীর জলকে এক এক সময় এক এক রকম দেখায়।
মানুষ ‘ঘর ঘর’ করে গলা শুকায়,একখানা ঘর আর কতখানিই বা আশ্রয় দেয় মানুষকে,যদি না ঘরের লোক আপন হয়।
জীবন থেকে নাটক তৈরি হয় কিন্তু অনেক সময় জীবন নাটককে ছাপিয়ে যায়।
গগনে গরজে মেঘ,ঘন বরষা,কুলে একা বসে আছি,নাহি ভরসা।
বয়স অভিজ্ঞতা এবং শিক্ষা মানুষকে উদার করে,উদারতা অনেক সময় মান অপমান বোধকে চালিত করে।
অপরাধ যদি কিছু করিয়াই থাকি তো সে তাঁর কাছে,সে দন্ড তিনিই দিবেন;কিন্তু নির্বিচারে যে-কেহ শাস্তি দিতে আসিবে,তাহাই মাথা পেতে লইব কিসের জন্যে।
বাঙালির সব শেষে আশ্রয় রবীন্দ্রনাথ|