#Quote
More Quotes
তোমাকে ভালোবাসার ক্ষুধা আমার আজীবন লেগে থাকবে। তোমাকে ভালোবাসার জন্য আমি ক্ষুধার্ত; মনে হয় যেন কোটি বছর তোমাকে ভালোবাসিনি।
ওগো চাঁদের আলো তুমি ই ‘মা’ যে আমার। রোজ ই আমায় ঘুম পাড়িয়ো পরশে তোমার |
ফুরিয়ে গেলো পশ্চিমের আলো, পাখি গেলো ঘরে, চাঁদ দিচ্ছে সুন্দর আলো, তোমার রাতটা কাটুক ভালো করে, শুভ রাত্রি।
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
ওই তারা ভরা সাঁঝের আকাশে, যখন আসবে তুমি চাঁদ উঠবে হেঁসে নিয়ে ফুলের সুভাষ বয়ে যাবে বাতাস মনে আসবে খুশি পদতলে থাকবে নরম ঘাস।
রাত যেভাবেই আসুক, নিরবতা থাকবেই, চাঁদ যেভাবেই থাকুক, জ্যোৎস্না ছড়াবেই, সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, আলো পৃথিবীতে আসবেই, আর নিজেকেই যতই লুকিয়ে রাখ না কেন, ভালোবাসা তোমাকে কাছে আনবেই ।
চাঁদের আলোয় ভেসে যাওয়া রাত, বন্ধুদের সাথে হাসি-গল্পের আড্ডা, জীবনের এই মুহূর্তগুলোই সোনালী।
হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই, হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই. হাজার জনম চাইনা আমি একটা জনম চাই, সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।
তোমারে এক নজর দেখতে চাইলে ক্ষুধার্ত নয়নের তৃষা ফুরাইয়া যাইত..!
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ - কাজী নজরুল ইসলাম