More Quotes by Zunayed Evan
বোকা যখন বুঝতে পারে যে সে বোকামি করছে,তখন বোকামি থেকে উদ্ধার পাবার জন্য সে যে বুদ্ধি খুঁজে বের করে সেটা খুব বিপদজনক হয়। আদতে বোকা যখন বুদ্ধি খাটিয়ে কোন কাজ করে তখনই সে সব চাইতে বড় বোকামিটা করে।
মানুষকে চেনা যায় না। অনুমান করা যায়।
মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী !
এখনো বাকি আছে বোঝাপড়া জীবনে পুরনো দিনের খাতায় বিপর্যস্ত কবিতা
সত্য কঠিন হতে পারে, নিষ্ঠুর হতে পারে, অন্যায় হতে পারে তবু বলে ফেললেই দেখবেন হালকা হয়ে গেছেন। তিতা ওষুধ যেমন পানির সাথে মিশিয়ে এক চুমকে খেয়ে ফেলতে হয় কঠিন সত্য সেরকম দম নিয়ে এক নিমিষে বলে ফেলতে হয়। দম ছাড়ার পর দেখবেন অর্ধেক হালকা হয়ে গেছেন।
মস্তিষ্কের বামদিকে প্রিফ্রন্টাল কর্টেক্সে সুখ এবং দুঃখ একসাথে থাকে! আমরাই বরং এদের আলাদা করে দেখি..!
যখন মনে না পড়াটা অভ্যাস হয়ে যায় তখন হঠাৎ একদিন মনে পড়ে যাবার মানে হল মানুষটাকে আপনি ভুলে গেছেন কিন্তু আপনি সেটা জানেন না।
মানুষ দুটা সময় চুপ করে থাকে যখন তার কথা বলার কিছু থাকে না এবং যখন অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারে না।
যখন কিছু করতে শুরু করবে, তখন দুনিয়া তোমাকে পাগল বলবে। আর যখন সফল হবে তখন দুনিয়া তোমার জন্য পাগল হবে।
আমি জানি এক একটা এগারো ডিজিটের সংখ্যার ভেতরে লুকিয়ে আছে এক একজন আধামরা মানুষের কালজয়ী উপন্যাস!