#Quote
সমালোচনা থেকে ভয় নয়- সমালোচনা না থাকলে কেউ আলোচনায় আসতে পারে না। কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়। যেখানে সমালোচনার ভয় সেখানে উদ্ভাবনী চিন্তাশক্তির অপচয়।জীবন চলার পথে সমালচনা আসবেই আর এটাকে মেনে নিয়েই এগিয়ে চলতে হবে। লোকে কি বলবে এই ভাবনা নিয়ে বসে থাকলে ভাবনার পথ শেষ হবে না। তাই সমালোচনাকে ইতিবাচক ভেবে চিন্তাকে প্রসারিত করতে হবে।
Facebook
Twitter
More Quotes
জীবন হল একটি যাত্রা; পথচলাগুলিকে আলিঙ্গন করুন, মাইলফলক উদযাপন করুন এবং সেই মুহুর্তগুলিকে লালন করুন যা আপনার নিঃশ্বাস কেড়ে নেয়।
যে ব্যাক্তি নিজের সমালোচনা করে সে-ই উত্তম।
সমালোচকরা হলো হারেমের খোজার মতো । তারা প্রতি রাতে সেখানে থাকে, ব্যাপারটা হতে দেখে, কিভাবে হয় সেটাও জানে, কিন্তু নিজেরা করতে পারে না। —- ব্রনডান বেহান
যদি সমালোচনায় লুকানো সত্য এবং প্রশংসায় লুকানো মিথ্যা বুঝতে পারেন তবে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।
কারো সমালোচনা করতে যোগ্যতা লাগে না।তবে নিজেকে যোগ্য করতে গড়ে তুলতে দীর্ঘ অধ্যবসায় লাগে।
অবসরে নিজের ভালো লাগার কাজগুলো করুন-আপনি হয়তো কবিতা আবৃতি বা লেখালেখি ইত্যাদি করতে পছন্দ করেন। অবসর সময়ে নিজের এ ধরনের ভালো লাগার কাজগুলো করুন। এমন অনেক উদাহরণ রয়েছে যে, শখের বশে অনেকে এমন কাজ করেছে যা তিনি কখনো ভাবেন নি।
পেছনে পেছনে সমালোচনা তো সবাই করে কিন্তু যখন শত্রু মুখের প্রশংসা শুনি তখন খুব ভালো লাগে।
অধিকাংশ ক্ষেত্রে অন্যায় সমালোচনা হচ্ছে আড়াল করা প্রশংসা। যার অর্থ হচ্ছে তুমি কারো হিংসা এবং পরশ্রীকাতরতার কারণ হয়েছ। মনে রেখো মরা কুকুরকে কেউ কখনো লাথি দেয় না। — ডেল কার্নেগি
প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগত ভাবে। - এ. পি. জে. আব্দুল কালাম
যার সাহায্য করার জন্য হৃদয় আছে, তার সমালোচনা করার অধিকার আছে।