More Quotes
মনেরও প্রশান্তি মেলাতে পাড়ি দাও সমুদ্র তীরে, পেলেও পাইতে পারো সেথায় অদ্ভূত ভালোলাগার দৃশ্যও বটে।
সমুদ্র আমাকে সবসময় কাছে টানে, তাই আমি বারবার তার পানে ছুটে যাই।
সাগরের ঢেউ ফুলের সুগন্ধ রাতের তারারা সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে। ~শুভ জন্মদিন~
সমুদ্রের তীরে বসে কত স্মৃতিই না মনে পড়ে, ভাবনার শহরে বার বার শুধু তুমিই আসো ফিরে।
আমি তোমার ভালোবাসায় এমনভাবে হারিয়ে যাই যেমন সমুদ্রের বিশাল তরঙ্গ স্রোতের সাথে মিশে একাকার হয়ে যায়, সাথে সাথে ভুলে যায় তার সকল তীব্রতা।
সমুদ্র যেন ডাকছে, মন চায় সমুদ্র দেখতে ঢেউয়ের সঙ্গে চোখ মেলাতে।
শান্তি খুঁজে পাই না, মন সবসময় অস্থির কষ্টের সাগরে ভাসছি, তীর পাই না।
ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।- সংগৃহীত
আমায় আকাশ বলল তোমার দু’চোখ মেঘ রঙ দিয়ে আঁকতে শুনে সাগর বলল তা কি করে হয়, তার এত নীল থাকতে? আমি কাকে খুশি করি বলো?
নীল জলের বুকে সূর্য ডুবে যাচ্ছে, সমুদ্রের যেন এক অপূর্ব দৃশ্য আবির্ভূত হচ্ছে।