#Quote

ফিরতি পথে মেঘের দল, অনেকটা পথ সঙ্গী হলো, দুর্গমতায় মূর্ছা যাওয়ায়, পথ দেখিয়ে সাথে চললো ।প্রকৃতি দিয়েছে তাদের দায়িত্ব এক, বর্ষা নামাতে পাহাড় জুড়ে তারই ফাঁকে তারা দিয়েছে আমায় একটা দুপুর, গন্ধ মাখা অর্কিডের।পাহাড়ে তখন পাইন আর রডোডেনড্রন ,বিদ্রোহ হেঁকে চলে, এগিয়ে দিয়েছিলো সমতলে আমায়, এসব ঝঞ্ঝাট ফেলে, খুব আগলে ।বিদায়বেলায় জিজ্ঞেস করলাম একবার,”তোমাদেরকে যে কিছুই নেই দেবার!” শুধু বললো হেসে, “হে পরদেশী,বিরহ ভুলে একটা রূপকথা লেখো সবার।”চায়নি তারা কিছুই, বরং দিয়েছিল বাকি জীবন বেঁচে থাকার রসদ।ফিরতি পথে মেঘের দল,একপশলা বৃষ্টি নিয়ে সঙ্গী হলো অনেকটা পথ।

Facebook
Twitter
More Quotes
আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায়; কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না।
তুমি যদি বৃষ্টি হও, তবে এক নিমেষেই নিজেকে ভিজিয়ে নেবো।
যে আকাশে প্রতিদিনই মেঘের কথাকলি সে আকাশের কলঙ্ক ঢাকতে আরও এক নতুন চাঁদের বলি।
পলকে আঁধার কেটে গেল মেঘের পালকে ভেসে , আকাশে বজ্রপাতের কালো মেঘের দাগ পেরিয়ে ,পরিযায়ী কত পাখি সব ভেজা পালকে করছে কলরব , বিরক্তির ডানা ঝাপটানোতে ঝরে পালক অজানা , স্রোতে তবু ওরা চলে অসীমের ভিনদেশে , এমনি করেই হাওয়াতে ভেসে ।
পড়ন্ত বিকেলের মেঘলা আকাশে ছায়া ঘেরা স্বপ্নেরা লিখছে ইতিহাস।
আজ বৃষ্টি এলো নীল আকাশ মেঘলা হলো, নামবে হয়ত বৃষ্টি আমার কথা পড়লে মনে, জানালায় রেখো দৃষ্টি
মেঘ কাঁদে, মৃদু মুক্তি, প্রকৃতির কোলাহল, এক প্রশান্ত শান্তি, প্রতিটি বৃষ্টির ফোঁটা একটি না বলা গল্প, ঝড়ের মধ্যে, গল্পগুলো উন্মোচিত হয়।
বৃষ্টির দিনগুলো ভয়ংকর রকমের সুন্দর হয় কেননা এই বৃষ্টির সংস্পর্শে এসে অতীতের কিছু সুন্দর স্মৃতি মনে হয়।
বৃষ্টির সৌন্দর্য খুবই অদ্ভুত রকমের সুন্দর হয় কারণ এটি দুশ্চিন্তা দূর করে এবং একটি নতুন জীবনের সূচনা করতে সাহায্য করে।
মেঘের উপর আরো মেঘ জমেছে, মুখ ঢেকে গেছে অন্ধকারে, বৃষ্টি তখন ফন্দি আঁটে চোখের নজর ঝাপসা করে।