#Quote
জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত –
অফুরান নামতায় বাদলের ধারাপাত। আকাশের মুখ ঢাকা, ধোঁয়ামাখা চারিধার, পৃথিবীর ছাত পিটে ঝমাঝম্ বারিধার। স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, নদীনালা ঘোলাজল ভরে উঠে ভরসায়। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের জলেজলে জলময় দশদিক টলমল, অবিরাম একই গান, ঢালো জল, ঢালো জল।
শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের।
ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের,
ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন বাজে কোথা নিঃঝুম ধুকধুক,
ধরণীর আশাভয় ধরণীর সুখদুখ।
Facebook
Twitter
More Quotes
মা না থাকলে পৃথিবী যেন শূন্য, তার অভাব কখনো পূর্ণ হবে না।
বিদেশে যতটা টাকাই ইনকাম করি না কেন, যত সুখ-শান্তিই থাকুক না কেন, চোখের কোণে এক বিন্দু জল থেকেই যায়।
পৃথিবীতে ভালবাসার চেয়ে ভালো মানুষ ভালো মনের সঙ্গী ভীষণ প্রয়োজন ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায়, ভালো সঙ্গী ছাড়া নয়।
ভয়ংকর রকম অতীত ভুলে যাওয়ার যদি একটা মেশিন থাকতো পৃথিবীতে, তাহলে কতই না ভালো হতো।
টাকা ছাড়া জীবন,জল ছাড়া মাছের মতো!
আমাদের প্রিয়জন হারানো বেদনা, আমাদের চিরচেনা পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দেয়।
ফুল বন্ধুর মতো, তারা পৃথিবীতে রঙ ছড়ায়। – রালফ আল্ডো
যখন নিজের মানুষরা বিশ্বাস ভাঙে, তখন পৃথিবীটা অচেনা লাগে।
পৃথিবীকে জয় করতে হলে শুধুমাত্র প্রয়োজন নিজের প্রতি দৃঢ় বিশ্বাস। – ম্যাককলাম
কিছু কাজের দ্বারা পৃথিবীতে নিজের নাম রেখে যেতে চাই এবং সেটাই হবে আমার পৃথিবীতে আসার স্বার্থকতা।