#Quote
কে কে যাবে বৈশাখী মেলায়
জমবে মেলা পথে পথে
সাজবে রঙিন সাজে
মনের মাঝে তাকদুম তাকদুম
বৈশাখী সুর বাজে।
লাল সাদা শাড়িতে সাজব
পহেলা বৈশাখে
লাল সাদা ফুল মালা খোঁপায়
নথ ঝুলাবো নাকে।
হেলে দুলে গানের মাঝে
হারাবো এ বেলায়
নাগরদোলায় চড়ব আমি
বৈশাখী বটমেলায়।
পাতায় বাঁশি হাতে নিয়ে
সুর ছন্দে বাজাবো
হরেক রকম আনন্দে মন
আঙ্গিনা সাজাবো।
ফুলের মুকুট মাথায় নিবো
ঠোঁটে লালের ছোঁয়া
মন্ডা মিঠাই সন্দেশ মিষ্টি
কিনব মুড়ির মোয়া।
বৈশাখী মেলায় কে যাবে
তোমরা এবার বলো?
দলে দলে বন্ধু সবাই
প্রাণের মেলায় চলো।
Facebook
Twitter
More Quotes
পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ-আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ
শুভ নববর্ষ স্ট্যাটাস
শুভ নববর্ষ উক্তি
শুভ নববর্ষ ক্যাপশন
হতাশা
পুরোনো
অবসাদ
দুঃখ
ধূলিস্যাৎ
আনন্দে
শুভ
পহেলা
বৈশাখ
বৈশাখে অনলসম বসন্তের খরা। তরুতল নাহি মোর করিকে পসরা পায় পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে খুঞ্চার বসন নিযুক্ত করিল বিধি সবার কাপড়। অভাগী ফুলরা পরে হরিণের দুড় পদ পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে অঙ্গের বসন বৈশাখ হৈল আগো মোর বড় বিষ। মাংস নাহি খায় সর্ব্ব লোকে নিরামিষ।
লাল-সাদার রঙে আজ হৃদয়ও রাঙা। নববর্ষের শুভেচ্ছা সবাইকে।
বটগাছের ছায়ায় বৈশাখী হাট,রঙিন দিন, হৃদয়ে প্রভাত।কবিতায় ফুটুক ভালোবাসা,এই দিন হোক প্রাণে আশা।
আসুক বৈশাখ, চারিদিকে মেঘ, ধুয়ে যাক গ্লানি মুছে যাক পাপ ।
বৈশাখী দিনের রক্তিম আলো,জীবন হোক উজ্জ্বল ভালো।কবিতায় থাকুক প্রেম-ভালোবাসা,বাংলা নববর্ষে হোক নতুন ভাষা।
পান্তা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ। নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো
সবাই জেগে ওঠে, দিনটি আসছে নতুন,পহেলা বৈশাখে আমরা সবাই উল্লাসে পূর্ণ।গঙ্গা পেরিয়ে, পাহাড় পেরিয়ে, হেঁটে চল,নতুন বছরের দিকে, সবার দৃষ্টি সজীব।
রুদ্রতপের সিদ্ধি এ কি ওই-যে তোমার বক্ষে দেখি, ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥ নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো তোমার রক্তনয়ন মেলে।
কিছু তারা মিট মিট করে জলছে, কিছু স্বপ্ন ভেসে চলছে, একটা চাঁদ আলো ছরাচ্ছে, একটা রাত নিরব হয়ে গেছে, একটা বন্ধু তোমাকে মনে করছে, আর একটা বছর পারিয়ে তোমাকে বলছে শুভ পয়লা বৈশাখ