#Quote
বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে
সিঁদুর মেঘের গায়,
বৈশাখ এলো উগ্রতা নিয়ে
কৃসনো মেঘের নায়!
বৈশাখ এলো কাল বৈশাখীর
হাওয়ায়-হাওয়ায় ধেয়ে,
বৈশাখ এলো বাউলের বেশে
বৈশাখী গান গেয়ে !
উচ্ছ্বাসের এই দিনে নবীন
ছড়াও প্রেমের বার্তা,
তোমরা জাতির ধরবে হাল
আর হবে দেশের কর্তা !
শোষণ যুলুম রুখে দাড়াও
তাড়াও দুখের দিন,
সব বেদনা ভুলে বাজাও
হেথায় সুখের বীণ!
এদেশ আমার জন্মভূমি
এদেশ আমার প্রাণ,
কাঁদলে কেউ দুখে
পড়ে হৃদয় সুতোয় টান!
পুরোনো সব দুঃখ ভুলে
ফিরে এলো প্রহেলা বৈশাখ,
সব ভেদাবেদ ভুলে বাজাও
ন্যায় শাসনের হর্ষ!
Facebook
Twitter
More Quotes
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
বটগাছের ছায়ায় বৈশাখী হাট,রঙিন দিন, হৃদয়ে প্রভাত।কবিতায় ফুটুক ভালোবাসা,এই দিন হোক প্রাণে আশা।
নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফালগুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই শুভ ১ লা বৈশাখ ।
ঐ নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন ধারা অসুন্দরে করতে ছেদন তাই যে এমন কেশে-বেশে মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর ।
আসুক বৈশাখ, চারিদিকে মেঘ, ধুয়ে যাক গ্লানি মুছে যাক পাপ ।
বৈশাখ এলে মনে হয়, জীবন নতুন করে শুরু হোক আবার।
সাল পহেলা আসছে আবার নববর্ষের হালখাতা বর্ষবরণ উৎসবে তাই মেতে উঠবে জনতা। গাঁয়ের মাঠে বসবে আবার বৈশাখের ঐ মেলা ছোট্র খোকা দোলনায় চড়ে খেলবে মজার খেলা। খোকা-খুকি ছন্দ পায়ে নাচবে তা ধিন’তা খুশির স্রোতে ভেসে যাবে দূর অতীতের চিন্তা। বটের নিচে জমবে আবার পান্তা খাওয়ার ধুম বর্গাচাষি করিম চাচার হারিয়ে গেছে ঘুম!
বৈশাখ এল রঙিন সাজে,হাসছে সবাই নতুন খাজে,আনন্দ বাজে প্রাণের মাঝে।
যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে সেই যে আমার মা, যার হয়না তুলনা।
বৈশাখে অনলসম বসন্তের খরা। তরুতল নাহি মোর করিকে পসরা পায় পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে খুঞ্চার বসন নিযুক্ত করিল বিধি সবার কাপড়। অভাগী ফুল্লরা পরে হরিণের দুড় পদ পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে অঙ্গের বসন বৈশাখ হৈল আগো মোর বড় বিষ। মাংস নাহি খায় সর্ব্ব লোকে নিরামিষ