#Quote
More Quotes by Probar Ripon
তোমার যদি সহানুভূতিশীল হৃদয় না থাকে, পৃথিবী নরক হবে, যার জন্য তুমি অন্য কাউকে দিতে পারবে না।
আশা করব, মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে ।
গানের দায়িত্ব মন ভালো করা না, মন খারাপের সময় পাশে থাকা
সবচেয়ে ভালো নিজের কাঁধে নিজে ভর করে দাঁড়ানো, আর যে জুতার নিচে চেপে ধরে রাখে তার বিরুদ্ধে দ্রোহই জীবন
প্রিয় জীবনানন্দ, এই বাংলায় আর না ফিরে আসাই ভালো, মৃত্যুর আঁধার যে এখানে শুধু শঙ্খচিল আর শালিখ শিকারীর রুপ নিলো
নিজের পক্ষে গেলে ন্যায়, বিপক্ষে গেলে অন্যায়; এমন কিম্ভুত নৈতিকতাবোধই মানুষকে শেষ করে দিচ্ছে। ন্যায় সবসময় ন্যায়, অন্যায় সবসময়ই অন্যায়
তার সাথে কথা বলতে ভালোবাসি, যার সাথে কথা বলার সময় মনে হয় নিজের সাথে কথা বলছি - ফিওদর দস্তভয়স্কি
যে প্রেমে দুজন বন্ধু হতে পারে না, সে প্রেম ফুল কেনাবেচার ধান্দা ছাড়া কিছু নয়
রমণীর প্রেমের মধ্যে পরিতৃপ্তি আছে, বিশ্বাস আছে, নিষ্ঠা আছে, কিন্তু পুরুষের প্রেমের মধ্যে যে একটি চির অতৃপ্তিপূর্ণ অনির্বচনীয় সুখ আছে তাহা বোধ করি খুব অল্প রমণী উপভোগ করিয়াছে ।
নিজেকে অপচয় করা ছাড়া, তেমন উল্লেখযোগ্য কিছুই আর করা হলো না জীবনে! - প্রবর রিপন