#Quote
More Quotes
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান, সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
অসুস্থতার সময়ে আল্লাহর উপর ভরসা রাখো; কারণ তিনি সর্বদা সাহায্যকারী।
আপনার মতো হৃদয়বান মানুষ খুব কম দেখা যায়। চাচা, আল্লাহ যেন আপনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন।
আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তাঁর প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তাঁরই উপর ভরসা করা।
আল্লাহ বলেন -তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। (সুরা হুজরাত আয়াত-১৩)
আজকের রাতে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, তার অশেষ রহমত ও অনুগ্রহের জন্য।
আমিও দেখতে চেয়ে ছিলাম, আমার ভাগ্যের পাতায় কি লেখা আছে! কিন্তু পৃষ্ঠা উল্টে দেখলাম, আল্লাহ তাতে বড়ো নিষ্ঠুরতার সাথে কষ্ট লিখে রেখেছেন।
আল্লাহর একাত্ব, সার্বভৌমত্ব ও মানব ভ্রাতৃত্বই হল ইসলামী সমাজের মূল বিষয়। সমাজ ছাড়া ব্যক্তির চিহ্ণ নেই। সুষ্ঠু সমাজ ব্যবস্থা ব্যক্তিকে সুসংহত করে তোলে। সমাজ জীবন মানুষের পক্ষে অপরিহার্য। বুদ্ধি, আবেগ ও উজ্জ্বল্য প্রশংসার। কিন্তু কেবল মাত্র বুদ্ধিমত্তা যথাযথ নয়। প্রেম ও নীতির যাদস্পর্শ ছাড়া বুদ্ধি নিরর্থক।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, কারণ এটি আমাদের মনকে প্রশান্তি দেয়।
আনন্দ হলো যখন আপনি বুঝতে পারেন,আল্লাহ আপনার জন্য যা রেখেছেন,তা আপনার কল্পনার চেয়েও ভালো।