#Quote
More Quotes
অভিমানের সবচেয়ে কঠিন জায়গা হলো নিজের মানুষগুলো!
এখন সমাজ অসুস্থ, মানুষ অসুস্থ, তাই কলমেও হাসি আসে না।
বিয়ে মানে শুধু দুটি মানুষের একসাথে থাকার নাম নয়, এটি ভালোবাসা, সম্মান, বোঝাপড়া ও বিশ্বাসের বন্ধন। নতুন জীবনে একে অপরের হাত শক্ত করে ধরে রাখুন, কারণ এই পথচলাটাই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি।
মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কাঁদে কিন্তু যখন অনেক বেশী কষ্ট পায় তখন সে আর কাঁদে না, পাল্টে যায়।
অনেক মানুষ আসে জীবনেই, কিন্তু কয়জন ছুঁয়ে যায় মনটা কয়জন থাকে চোখ বন্ধ করলেই মনে পড়ে
সবটাই দৃষ্টিভঙ্গির ব্যাপার ভালো-মন্দের নয়, কারোর চোখে যেটা সুন্দর তোমার কাছে সেটা অসুন্দর, তোমার কাছে আমি ভালো আবার আমার কাছে তুমি খারাপ, একটা কাজ অনেকের কাছে গ্রহনযোগ্য আবার তা কারোর কাছে দৃষ্টিকটু, কেউ করে আলোচনা আর কেউ করে সমালোচনা, যার চোখে যে যেমন ভিন্নধর্মী মানুষের দৃষ্টিকোণ কিংবা মনোবৃত্তির প্রকরণ।
শিক্ষা মানুষকে আলোকিত করে, আর আলোকিত মানুষই পারে অন্ধকার সমাজকে পরিবর্তন করতে।
মৃত্যুই প্রত্যেকটি মানুষের একমাত্র গন্তব্য । কেউ কখনো এটা থেকে পালাতে পারে নি । মৃত্যুই সম্ভবত জীবনের অন্যতম বৃহৎ আবিষ্কার।
চোখ থাকলেই দেখা যায় না, চারপাশে আলো থাকতে হয়, তেমনই মানুষ হলেই ভালো মানুষ হওয়া যায়না, সেইজন্য ভালো মন থাকতে হয়।
মানুষ এতোটাই স্বার্থপর যে, প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলতে এক মিনিটের বেশিও ভাবে না।