#Quote
More Quotes by Kingkor Ahsan
কাল সকালে যদি আর জেগে ওঠা না হয়, না দেয় জানালায় রোদেরা এসে উঁকি, ছেপে দিও তবে শোক সংবাদ! 'একটা মানুষ মারা গেছে-চিরদুখী'। - কিঙ্কর আহসান
জানি এভাবে ভাবা বারণ, মাঝে মাঝে তবু যায়না পাওয়া খুঁজে পৃথিবীতে থাকার কারণ! - কিঙ্কর আহসান
মানুষটা খুব অপছন্দের হলেও নিয়মের বাইরে গিয়ে আজ সামান্য এই লেখককে নিয়ে এক লাইনে একটা ভালো কথা বলে যান বলে দেখি! - কিঙ্কর আহসান
আমার হেরে যাওয়া দেখে পাশবিক আনন্দ পাও তাই, আমি তোমাকে জিতিয়েই যাই! - কিঙ্কর আহসান
কিছুটা দূরত্ব থাকা ভালো। এতে অনেক বেশি কাছাকাছি হওয়া যায়! - কিঙ্কর আহসান
চুপ থাকা মানে দুর্বলতা নয়। সবকিছু মেনে নেবার আরেক নাম ভালোবাসাও হতে পারে। - কিঙ্কর আহসান
ঝড় হচ্ছে? হোক, তবুও ঝাপসা হতে নেই আমার চোখ!
মানুষ আসলে কখনো ভালো থাকে না। মানুষ যা পারে তা হলো ভালো থাকার চেষ্টা করাটা। সমুদ্রের উঁচু নিচু ঢেউ বিপদ হয়ে যখন জীবনে আসে মানুষ তখন লড়াই করে টিকে থাকতে চায়। এই চেষ্টাটাই, চাওয়াটাই সব। সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে প্রবলভাবে একা। কতকিছু বলার থাকে, কতকিছু বোঝে না কাছের মানুষেরা! প্রচন্ড অভিমান বুকের ভেতর পুষে এক একটা দিন টেনে নিয়ে যাওয়া সহজ কথা নয়! তবুও মানুষ বাঁচে, বাঁচতে চায়। - কিঙ্কর আহসান
তোমার অপমানে যারা হাসে, তোমার ক্ষতি করার চেষ্টা করে তাদের সবচেয়ে বেশি ভালোবাসো কারণ ভালোবাসার চেয়ে বড় প্রতিশোধ আর নেই! - কিঙ্কর আহসান
বুকের ভেতর ঝড় অথচ মুখে হাসি, চোখ শান্ত, পারিনা আর, কসম- মন খারাপের কথা লুকাতে লুকাতে আমি ক্লান্ত!