#Quote
আমার জীবন আজ মৃত, বিসর্জিত,
প্রতিমার শেষ চিহ্নটুকু পর্যন্ত নদীতীরে দাড়াইয়া স্বচক্ষে দেখিয়া ফিরিয়াছি।
আশা করিবার, কল্পনা করিবার, আপনাকে ঠকাইবার
কোথাও কোনো সুত্র আর অবশিষ্ট রাখিয়া আসি নাই।
ওদিকটা নিঃশেষ নিশ্চিহ্ন হইয়াছে।
কিন্তু এইশেষ যে কতখানি শেষ,
তাহা বলিবই বা কাহাকে, আর বলিবই বা কেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Facebook
Twitter
More Quotes by Sarat Chandra Chattopadhyay
এই যে অশ্রান্ত বিক্ষোভ, নিজের জীবন হইতে ছুটিয়া বাহির হইবার এই যে দিগ্বিহীন ব্যাকুলতা, ইহার কি কোন শেষ নেই? খাঁচায় আবদ্ধ পাখির মতো কি সে দিনরাত্রি অবিশ্রাম মাথা খুঁড়িয়া মরিবে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে আহবানে এই স্তব্ধ -নিবিড় নিশিথে এই বাড়ির সমস্ত কঠিন শাষনপাশ তুচ্ছ করিয়া দিয়া, একাকী বাহির হইয়া আসিয়াছি, সে যে কতো বড় আকর্ষণ, তাহা তখন বিচার করিয়া দেখিবার সাধ্য আমার ছিলো না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায
আকাশ কুসুম আকাশেই শুকাইয়া গেল, এবং যে দুই একটা শুকনো পাপড়ি বাতাসে ঝরিয়া পড়িল, তাহাদের কুড়াইয়া ঘরে তুলিবার জন্যও মাটি হাতড়াইয়া ফিরিলাম না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায
মানুষের শুভ ইচ্ছা যখন বুক থেকে সত্য হয়ে বার হয়, তখন সে চেষ্টা ব্যর্থ হয় না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এ জীবনে ভালোবাসার ব্যবসা অনেক করেছি। কিন্তু একটিবার মাত্র ভালোবেসেছি। সে ভালোবাসার অনেক মূল্য, অনেক শিখেছি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পুরুষ মানুষ যত মন্দই হয়ে যাক, ভালো হতে চাইলে তাকে কেউ তো মানা করে না ; কিন্তু আমাদের (মেয়েদের) বেলায় সব পথ বন্ধ কেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আমি যে মেয়েমানুষ! মেয়েমানুষের কি কখনো অসুখ হয়, না সে মরে? কোথায় শুনেচ, অযত্নে অত্যাচারে মেয়েমানুষ মরে গেছে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সমস্ত চক্ষু-কর্ণ দৃঢ়রুদ্ধ করিয়া এখনো এক বিশ্বাসে অটল হইয়া আছে, সে শুধু আমারই - আমার বড় আর তাহার কিছুই নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সেচ্ছেয়া নেয়া দুঃখ ঐশ্বযর্য়ের মতই ভোগ করা যায়। - শরৎচন্দ্র চট্রোপাধ্যায়