#Quote
More Quotes
সমাজ কেমন হবে, তা নির্ভর করে আমাদের আচরণ, নীতি ও মূল্যবোধের ওপর— কারণ আমরা সবাই এই সমাজের আয়না।
একটি সমাজে বাস করতে হলে সকলের সাথে মিলে মিশে থাকতে হয়, সমাজের মধ্যে থেকে কেউ একাকী বা আলাদা থাকতে পারে না !
ন্যায়বিচার শুধু আইন দিয়ে আসে না, আসে নৈতিকতা দিয়ে। — অ্যারিস্টটল (ভাবানুবাদ)
যে সমাজ সত্যকে ভয় পায়, অন্যায়ের পাশে চুপ থাকে— সেই সমাজ কখনো এগোতে পারে না, বরং অন্ধকারেই ডুবে যায়।
বাস করার জন্য সামাজিক জীবন প্রাপ্তি যেকোনো ব্যক্তির কাছে এক আশীর্বাদ স্বরূপ, তবে এর পূর্ণতা লাভ করে সমাজবন্ধনের মধ্য দিয়েই।
একটি সমাজ তখনই সুন্দর, যখন সেখানে অন্যের কষ্টকে নিজের মনে হয় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয় বিনা স্বার্থে।
সমাজসেবা করার কথা হয়তো সকলেই ভাবে, কিন্তু সকলে করে না বা করতে পারেনা। তবে কেউ সমাজ সেবা করতে ইচ্ছুক হোক তা প্রথমে নিজ গৃহ থেকেই শুরু করতে হবে, তাহলে সামগ্রিকভাবে দেশের কল্যাণ সম্ভব।
সমাজে ধনী, গরীব, ভালো, খারাপ সকল প্রকারের মানুষই থাকে। সেক্ষেত্রে নিজেদের বুঝে চলতে হয় যে কোন মানুষ কেমন হতে পারে, সেজন্যই সামাজিকতা জরুরী।
শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয় । এ সমাজ শিক্ষক চায় না, চোর-চোরাচালানি,দারোগা চায় । — হুমায়ূন আজাদ
প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন স্মৃতিসৌধ মাথা তোলে, নতুন বিদ্রোহীরা তখন কারাগারে ঢোকে, ফাসিঁকাঠে ঝোলে- হুমায়ূন আজাদ