#Quote
More Quotes
জন্মদিন মনে না রাখলে ‘তুমি বদলে গেছো’, কিন্তু ওর ৭টা crush ঠিকই মনে থাকে!
বিয়ে হয় সৌন্দর্য, চাকরি, ক্ষমতা ও টাকা পয়সা-সহ নানা পারিপার্শিক অবস্থা দেখে কিন্তু সংসার হয় দুটি মনের সাথে। বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মোহ কেটে যায় কিন্তু থেকে যায় শুধু একটি মন। সুতরাং মন সুন্দর তো সংসার সুন্দর। – রেদোয়ান মাসুদ
একজন নেতা ভালোবাসা পায় একজন বসকে অন্যরা ভয় পায় - ভিসেন্তে দেল বস্ক ।
জীবন থেকে সরে গিয়ে জীবনের নকশা দেখে নিতে হয় মাঝে মাঝে। মনকে সরাও, মনকে ঢোকাও। ঘাড়-মুখ গুঁজড়ে সংসারে পড়ে থেকো না। সবেতেই আছি আবার কিছুতেই নেই। ইউ লিড এ লাইফ অ্যান্ড লার্ন দি আর্ট অফ লিভিং।
এটাই হয়তো পৃথিবীর নিয়ম যার টাকা আছে তার মন, নেই। আর যার টাকা নাই তার মন আছে।
উপনিষদের কবি পূর্ণমাত্রায় যোগী ও ঋষি ছিলেন। উপনিষদ কবিত্ব হিসাবে যতখানি উৎকৃষ্ট, সাধনার মন্ত্র হিসাবেও ততখানি গ্রহণীয়। কবি ও যোগী এখানে এক হয়ে, উভয়ে উভয়ের অভিব্যক্তি হয়ে প্রমূর্ত—পরস্পরং ভারয়ন্তঃ।
আপনি যত ব্যাক্তিত্ববান মানুষই হন না কেন, যতক্ষন আপনার মন ভালো না থাকছে, ততক্ষণ আপনি নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না।
সেই মানুষটাই আমার হোক, যে মন খারাপের সময় আমাকে খুশি রাখার চেষ্টা করবে অন্তত এমন একটা মানুষ পাইলে জীবন সুন্দর
বন্ধুরা মানে সেই মানুষগুলো যারা মন পড়ে ফেলে।
জীবন একবারই আসে, তাই বাঁচো মন খুলে।