#Quote
More Quotes
স্রোতের ধর্ম ভাসিয়ে নেওয়া, করতে জানে অধর্মের আবর্জনা সাফ, জীবন যুদ্ধে লড়তে হয়, হার মেনে নিয়ে মুক্তি চাওয়াও এক অযাচিত পাপ৷
বাইক চললেও মন থমকে গেছে তোর স্মৃতিতে।
অসুখী তারাই হয় যাদের শৈশবের স্মৃতি শুধুমাত্র ভয় ও দুঃখে ভরা থাকে।
জীবন এক নিরব গান, সুরে সুরে ঝরে পড়ে স্মৃতির ফুল। কখনো উচ্চ, কখনো নিচু, কখনো সুখ কখনো বেদনা – এই মেলোডিতেই জীবন হয়ে ওঠে অমূল্য।
পুরানো যা মৃত সব বেঁচে আছি নতুনে, পুরানো স্মৃতিটা তবু বেঁচে থাকে এ মনে। সময়ের হাত ধরে স্মৃতি নিয়ে পাড়ি দেই, আমাদের বেঁচে থাকা আমাদের স্মৃতিতেই।
সারা শহর জুড়ে, মেলা হলো সাজানো,অলিগলির মাঝে, নতুনের আভা খুঁজে পাও।ফুলের রঙ, ছাতা এবং খুদের হাসি,পহেলা বৈশাখের দিন, এক নতুন সূর্য হাসি।
গতকাল হল আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হল আজকের স্বপ্ন – কহলীল জিবরান
প্রকৃতির কোলে কাটানো প্রতিটি মুহূর্ত স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মানুষের জীবন- অশ্রু, হাসি এবং স্মৃতি নিয়ে আসে,অশ্রু শুকিয়ে যায়, হাসি ম্লান হলেও স্মৃতি চিরকাল স্থায়ী হয়।
ছেড়ে যাওয়া মানুষ গুলো কিভাবে বুঝবে!!!! তাদের রেখে যাওয়া স্মৃতি গুলোর ওজন কতোটা ভারী হয়। -হুমায়ুন ফরিদী