#Quote
More Quotes
জীবনের প্রতিটি ক্ষেত্রে খেলার নিয়মগুলোই প্রযোজ্য—পরিশ্রম করো, সুযোগ খুঁজে নাও, আর কখনো হাল ছেড়ে দিও না।
খেলাধুলার আসল উদ্দেশ্য প্রতিযোগিতা নয়, বরং একে অপরের প্রতি সম্মান দেখানো, সম্পর্ক গড়ে তোলা এবং মনকে শক্তিশালী করা। খেলাধুলার শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক।
ব্যাটসম্যান অত্যন্ত আস্থার সাথে প্রতিটি বলের মেধা ও গুনাগুন বিচার করে খেলছেন-চৌধুরী জাফরউল্লাহ শরাফত
উইকেটে আছেন আমাদের মারমুখী হার্ডহিটিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম। প্রচুর শট আছে তার হাতে।-চৌধুরী জাফরউল্লাহ শরাফত
জীবনে যেমন স্বপ্ন দেখতে হয়, তেমনই স্বপ্ন পূরণে প্রচেষ্টা চালাতে হয়। খেলার ময়দান আমাদের শেখায়, স্বপ্ন দেখার সাহস থাকলে পরিশ্রম আর ধৈর্য দিয়ে সবকিছু সম্ভব।
ব্যাটসম্যানরা শট খেলবেই কিন্তু আপনি যদি তাদেরকে স্ট্রাইক রোটেট করতে না দেন তাহলে সেটি তাদের মধ্যে একটি চাপ তৈরী করবে। যখন তারা স্ট্রইক রোটেট করতে পারবে না তখন তারা বাধ্য হবে রিস্কি শট খেলতে। তাই আমি সবসময় চেষ্টা করি ব্যাটসম্যানদের একধাপ উপরে চিন্তা করতে-মাশরাফি বিন মর্তুজা
খেলাধুলা আমাদের মনে করিয়ে দেয় যে, জয় আর পরাজয় সাময়িক; কিন্তু সততা, পরিশ্রম আর সংকল্প চিরস্থায়ী।
বাংলার টাইগার কাউকে ছাড়েনা,ধারালো নখরে দলায়,সুযোগ বুঝিয়া ব্যাটের আঘাতে,করিবে ধবল ধোলাই,বাহুর শক্তিতে বলের আঘাতে, করিবে বোল্ড আউট, ক্যাচের কারিশমায় রানের গতিতে হইবে অল আউট।
ছক্কা হাঁকানো মানে শুধু পয়েন্ট বাড়ানো নয়, সেটা একটা অনুভূতি, একটা মুহূর্ত!
বাংলাদেশের আশার ফুল আশরাফুল কিন্তু এখন ক্রিজে, সারা দেশের মানুষ তার ব্যাটের দিকে তাকিয়ে আছে-চৌধুরী জাফরউল্লাহ শরাফত