#Quote
More Quotes
এই নিমিত্ত প্রেমের হাতে কাজের আর অন্ত নাই, কিন্তু আড়ম্বরের হাতে কাজ থাকে না । প্রেম শিশুকেও অগ্রাহ্য করে না, বার্ধক্যকে উপেক্ষা করে না, আয়তন মাপিয়া সমাদরের মাত্রা স্থির করে না ।
মাঝে মাঝে ভুল হয়ে যায় । আগে হতোনা ভুলবশত অনেক ভুল হয় ইদানিং আমার ।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
এইভাবে অপেক্ষাহীন প্রতীক্ষায় বোসে থাকবো
কী ভয়ংকর এই একাকীত্ব! কী নির্মম এই বান্ধবহীনতা! কী বেদনাময় এই বিশ্বাসহীনতা!—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
রাতের সুতীব্র স্রোত হুহু কোরে টেনে নিয়ে যায় , ফিরে এসো নিশ্চয়তা , ফিরে এসো রোদের সকাল ।
প্রেমের অকাল মূত্যু নেই বলে শোকের মধ্যে প্রেম চিরন্তন হয়ে যায়।-মানিক বন্দ্যোপাধ্যায়।
যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ নতুন প্রেমের স্পর্শ মাখায়, সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম দুচোখের জল লুকায়।
নিদ্রার সম্মোহনে ফিরে গেলে তুমি খুলবে পোশাক স্নানঘরে জলের শব্দ হবে, ভেজা চুলে খেলবে এক বাতাশের দারুন কিশোরী।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
যাহা জটিল ও দুর্বোধ্য, তাহা বিশদভাবে পরিষ্কার করিয়া বুঝাইয়া বলিবার সময় ও সুবিধা না হওয়া পর্যন্ত একেবারে না বলাই ভাল। ইহাতে অধিকাংশ সময়ে সুফলের পরিবর্তে কুফলই ফলে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কেউ দেখবে না, তুমি কাঁদো কবি, কাঁদো কেউ জানবে না তুমি কষ্ট পাও কবি কেউ ছোঁবে না তোমাকে, তুমি তো পাথর।