#Quote
More Quotes by Sunil Gangopadhyay
“আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে”। - সুনীল গঙ্গোপাধ্যায়
কাঁচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি কাঁচের চুড়ি ভাঙার মতই ইচ্ছে করে অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি। - সুনীল গঙ্গোপাধ্যায়
ইংরেজের এই ন্যায়বিচারের প্রতীক ঐ সুপ্রিম কোর্টের চূড়া। লোকে এই পথ দিয়ে যাওয়ার সময় ভক্তিভরে সেদিকে তাকায়। এখনো কেউ জানে না যে বিচার ব্যাবস্থার এই আড়ম্বর ইংরেজ জাতির একটি বিলাসিতা মাত্র। প্রয়োজনের সময় এইসব বিলাসিতা ছেঁটে ফেলতে তারা একটুও দ্বিধা করে না। - সুনীল গঙ্গোপাধ্যায়
ঘটনার চেয়ে রটনার রূপ অনেক বেশী বিচিত্র এবং গতিবেগও প্রচন্ড। - সুনীল গঙ্গোপাধ্যায়
দুঃখ চেয়েছি, তা বলে এতাটা দুঃখিত হয়ে থাকতে চাইনি সকলি গোপন, সকলি নীরব, একা একা শুধু বুক ভার করা কার কাছে যাবো, কাকে যে বলবো, কেউ নেই, কোনো নাম মনে নেই। - সুনীল গঙ্গোপাধ্যায়
প্রতি সন্ধ্যেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত; আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি-তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। - সুনীল গঙ্গোপাধ্যায়
কারোর আসার কথা ছিল না কেউ আসেনি তবু কেন মন খারাপ হয়। - সুনীল গঙ্গোপাধ্যায়
অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট করো না। - সুনীল গঙ্গোপাধ্যায়
একটি কথা বাকি রইলো থেকেই যাবে মন ভোলালো ছদ্মবেশী মায়া আর একটু দূর গেলেই ছিল স্বর্গ নদী দূরের মধ্যে দূরত্ব বোধ কে সরাবে। - সুনীল গঙ্গোপাধ্যায়
স্তব্ধ আঁধারে কিছুই যায় না দেখা হে আকাশ তবু ঊষার হৃদয় জ্বালো কোথায় গেল সে দৃষ্টি পাগল একা খুঁজতে সে কোন আঁধার পারের আলো। - সুনীল গঙ্গোপাধ্যায়