#Quote
“প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে। অপরাধের জন্য দায়ী সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না। শাস্তি দিই ব্যবস্থার শিকার মানুষদের”। - এ. পি. জে. আব্দুল কালাম
Facebook
Twitter
More Quotes by A. P. J. Abdul Kalam
একটা ভালো বই ১০০ জন বন্ধুর সমান,কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরীর সমান। - এ. পি. জে. আব্দুল কালাম
নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পৃথিবীটা আমাদের বন্ধু। যারা কাজ করে ও স্বপ্ন দেখে প্রকৃতি তাঁদের সাহায্য করে। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার। - এ. পি. জে. আব্দুল কালাম
যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না”, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে; তুমি পারবে। - এ. পি. জে. আব্দুল কালাম
যেখানে হৃদয় সৎ সেই ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে ; যখন ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে তখন দেশে নিয়ম থাকে ; আর যখন দেশে নিয়ম থাকে তখন দুনিয়াতে সবাই শান্তিতে থাকে। - এ. পি. জে. আব্দুল কালাম
উপরে তাকিয়ে আকাশটাকে দেখো। তুমি একা নও, এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই। - এ. পি. জে. আব্দুল কালাম
সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায়। - এ. পি. জে. আব্দুল কালাম
ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী। - এ. পি. জে. আব্দুল কালাম
“আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুতগতিতে বেশী বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম,গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন”। - এ. পি. জে. আব্দুল কালাম
স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয় আর চিন্তা জন্ম দেয় কাজের। - এ. পি. জে. আব্দুল কালাম