#Quote

“আমি এ কথা বলব না যে আমার জীবন অন্য কারো জন্য রোল মডেল হতে পারে। কিন্তু আমার নিয়তি যেভাবে গড়ে উঠেছে তাতে গরিব শিশুরা হয়তো বা একটু সান্ত্বনা পেতে পারে”। - এ. পি. জে. আব্দুল কালাম

Facebook
Twitter
More Quotes by A. P. J. Abdul Kalam
প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে। অপরাধের জন্য দায়ী সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না। শাস্তি দিই ব্যবস্থার শিকার মানুষদের। - এ. পি. জে. আব্দুল কালাম
তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন, বাবা, মা ও শিক্ষক। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার। - এ. পি. জে. আব্দুল কালাম
যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়। - এ. পি. জে. আব্দুল কালাম
সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না । মুখোমুখি রুখে দাঁড়াবে । মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোন আনন্দ নেই । আর সব সমস্যার সমাধান আছে। - এ. পি. জে. আব্দুল কালাম
“তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে। আবিষ্কারের সাহস থাকতে হবে। যেপথে কেউ যায় নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা”। - এ. পি. জে. আব্দুল কালাম
তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে, বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা যখন তুমি স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। - এ. পি. জে. আব্দুল কালাম
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না। - এ. পি. জে. আব্দুল কালাম
কাউকে হারিয়ে দেওয়া তো খুব সহজ, শক্ত হল কাউকে জয় করা। - এ পি জে আব্দুল কালাম